সীরাতুল মুস্তাফা (সা) ৫৯ নিকট ইসলামের মূলনীতি পেশ করেন। তারা উভয়ে ইসলাম গ্রহণ করেন এবং নবী (সা)-এর বায়'আত গ্রহণ করেন। অতঃপর তিনি তাদের উভয়ের হাত ধরে কা'বা ঘরের সন্নিকটে মুলতাযম এ আগমন করেন এবং দীর্ঘ সময় পর্যন্ত দু'আ করেন। এরপর সেখান থেকে ফিরে আসেন । এ সময় রাসূল (সা)-এর পবিত্র চেহারায় আনন্দের আভা পরিস্ফুটিত হচ্ছিল । হযরত আব্বাস (রা) বলেন, আমি আরয করলাম । আল্লাহ আপনাকে সর্বদা সততুষ্ট রাখুন। আপনার পবিত্র চেহারা আজ আনন্দিত মনে হচ্ছে। রাসূল (সা)-এর (সা) বললেন, আমি আমার পরওয়াদিগারের নিকট এই আবেদন করেছি যে, আমার চাচার এই দু'পুত্র উতবা ও মা“তাব আমাকে দান করুন। আল্লাহ তা'আলা আমার দু'আ কবৃল করেছেন এবং আমার জন্য এদু'জনকে হেবা করে দিয়েছেন ।১ হযরত মু“আবিয়ার ইসলাম গ্রহণ কেউ কেউ বলেন, মু'আবিয়া (রা) মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। কিন্তু সঠিক কথা হলো এই যে, তিনি হুদায়বিয়ার পর ইসলাম গ্রহণ করেন । কিন্তু এটা গোপন রাখেন এবং মক্কা বিজয়ের পর তা প্রকাশ করেন ।২ উম্মুল মুমিনীন উম্মে হাবীবা বিনতে আবু সুফিয়ান (রা) ছিলেন হযরত মু'আবিয়া (রা)-এর বোন । মা এর ভাই মামা হয়ে থাকেন । ফলে হযরত মু'আবিয়া (রা) হলেন সমস্ত মুমিনের মামা । সুতরাং আহ্লি বায়ত ও নিকটাত্মীয়দের প্রতি মহব্বত রাখা মুমিনদের উপর কর্তব্য, রাসূল (সা)-এর শ্বশুর পক্ষের লোকদের প্রতি মহব্বত রাখাও তেমনি কর্তব্য । আবু সুফিয়ান ইবন হারব (রা) নবী (সা)-এর স্ত্রী উম্মে হাবীবার পিতা এবং মু'আবিয়া (রা) উম্মে হাবীবার ভাই, তাদের প্রতি মহব্বত রাখা অবশ্য কর্তব্য । তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হারাম । ইসলামের পূর্বে যা কিছু ঘটেছে, তা সবই ক্ষমা করা হয়েছে। ইসলাম পূর্বের ঘটনাবলী উল্লেখ কুরআন-হাদীসের দৃষ্টিতে নিষিদ্ধ । মন্দির ধ্বংস করার জন্য সারিয়া প্রেরণ নবী (সা) মক্কা বিজয়ের পর প্রায় পনের দিন মক্কায় অবস্থান করেন । কাবা ঘরে যে সমস্ত মূর্তি ছিল, তা ধ্বংস করান এবং সবার উদ্দেশ্যে এই আহ্বান করেন $ - ৮০১০০ 4252 0৪ ০১৩৪ ১৯৪72134100 ০৯ ০৫ ০৮৯ “যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা ও পরকালে বিশ্বাস করে, সে যেন তার ঘরে কোন মূর্তি অবশিষ্ট না রাখে।” ১. খাসাইসুল কুবরা, ১ খ, পৃ. ২৬৪। ২. ইসাবা, ৩ খ, পৃ. ৪৩৩। দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।