Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ সীরাতুল মুস্তাফা (সা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দারোয়ান সংবাদ পৌছানোর পর সুহায়ব, হযরত বিলাল ও বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ভিতরে ডেকে নেয়া হলো । এবং সুহায়ল, আবূ সুফিয়ান এবং কুরায়শ নেতাদেরকে ডাকা হলো না। আবু সুফিয়ান বলল, আজকের এই দৃশ্য আমি আর কখনো দেখিনি । গোলামদেরকে ডাকা হলো কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করা হলো না। এ সময় সুহায়ল সে বুদ্ধিদীপ্ত জবাব প্রদান করেছেন, তা অন্তরে গেথে রাখার মত। সুহায়ল আবু সুফিযান ও অন্যান্য কুরায়শ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেনঃ “হে আমার গোত্রের নেতৃবৃন্দ! আল্লাহ্‌র শপথ, তোমাদের চেহারায় অসস্তুষ্টি ও ক্রোধের আলামত পরিদৃশ্য হচ্ছে। অথচ অন্যের উপর ক্রোধ প্রকাশের চেয়ে নিজেদের উপর ক্রোধ প্রকাশ করা উচিত । কেননা সত্য দীনের দাওয়াত তাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকেও দেওয়া হয়েছে। তারা শোনামাত্র তা গ্রহণ করেছেন আর তোমরা গ্রহণ না করে পিছনে রয়েছ। আল্লাহর শপথ! এ সমস্ত লোক যে মর্যাদা ও ফযীলত অর্জন করেছে, এ মর্যাদা থেকে তোমাদের বঞ্চিত থাকা আমার নিকট এই দরজার বঞ্চিত হওয়া থেকে অনেক বেশি কঠোর যার উপর তোমরা ঈর্ষা করছ। এ সমস্ত লোক তোমাদের থেকে অগ্রগামী হয়ে গিয়েছে যা তোমরা প্রত্যক্ষ করছ। এ মর্যাদা ও ফযীলত অর্জন করার জন্য এখন আর তোমাদের কোন পথ বা সুযোগ নেই। এই হারানো মর্যাদা পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করা ব্যতীত অন্য কোন উপায় নেই, তৈরি হয়ে যাও, এটা কোন অবাক বিষয় নয় যে, হয়ত আল্লাহ তা'আলা তোমাদেরকে শাহাদাতের নি'আমত দ্বারা অভিষিক্ত করে দেবেন ।” সুহায়ল যখন তার মনোমুগ্ধকর ও আকর্ষণীয় বক্তৃতা সমাপ্ত করেন, তখনই তার গোত্র ও পরিবারের লোকজন আল্লাহর পথে রোমকদের মোকাবিলার জন্য জিহাদের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ইয়ারমুকের যুদ্ধে শাহাদাত বরণ করেন । কেউ কেউ বলেন, আমওয়াসের মহামারীতে (০১৯1 ০০৮) তিনি ইনতিকাল করেন। মোটকথা, যে কোন অবস্থায় তার উদ্দেশ্য সফল হয়েছে । (ইস্তিআব লি ইবন আবদুল বার) আবূ লাহাবের পুত্র উতবা ও মা“তাবের ইসলাম গ্রহণ হযরত আব্বাস (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা) যখন মক্কা বিজয়ের জন্য এখানে আগমন করেন, তখন আমাকে বললেন, তোমার দু'ভাতিজা এবং আবু লাহাবের পুত্র উতবা ও মা'তাব কোথায়? তারা তো আমার সাথে সাক্ষাত করেনি । আমি আরয করলাম, কুরায়শ গোত্রের মুশরিকরা আত্মগোপন করেছে । তাদের সাথে এ দু'জন ও দূরে কোথাও পলায়ন করেছে। রাসূল (সা) বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে এস । আমি নবী (সা) এর নির্দেশ অনুযায়ী সাওয়ার হয়ে উরনা নামক স্থানে গিয়ে তাদেরকে নিয়ে আসি এবং রাসূল (সা)-এর খেদমতে উপস্থিত হই । নবী (সা) তাদের দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।