Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ সীরাতুল মুস্তাফা (সা) “হে আবূ বকর। তুমি। এই বৃদ্ধকে কেন ঘরে রেখে আসলে না, আমি নিজেই তার নিকট গমন করতাম 1” হযরত আবু বকর সিদ্দীক (রা) আরয করেন ঃ | ১০০ 91 ০১241 চে 91 ৯1 ৬৯411 ০১০৪ “হে আল্লাহ্‌র রাসূল! আপনি আমার পিতার নিকট গমন করার চেয়ে আমার পিতা নিজে পদ্বজে আপনার খে দমতে হাযির হওয়া অধিক উত্তম।” অতঃপর রাসূলুল্লাহ্‌ €না) আবূ কুহাফার বুকে পবিত্র হাত ফিরালেন এবং ইসলামের কিছু বাণী তালীম দান করেন । আবু কুহাফা (রা) ইসলাম গ্রহণ করেন। বয়স্ক হওয়ার কারণে সমস্ত চেহারা এবং মাথা সাদা ছিল। রাসূল (সা) তাকে খেযাব ব্যবহারের নির্দেশ দিলেন কিন্তু কাল খেযাব ব্যবহার করতে নিষেধ করেন ।১ আল্লামা হালাবী (রা) :দলীরাতে হালাবিয়াতে উল্লেখ করেন যে, আবু কুহাফার ইসলাম গ্রহণের পর রাসূল (সা) -হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কো মুবাকবাদ জানালেন। হযরত আবূ বকর সিদ্দীব। (রা) আরয করেন, হে আল্লাহ্‌র রাসূল! শপথ এ পবিত্র সত্তার, যিনি আপনাকে হক:প্রদান করে প্রেরণ করেছেন, যদি আবূ তালিব ইসলাম গ্রহণ করতেন তাহলে আমার চোখ অধিক ঠাণ্ডা হতো ।২ সাফ্ওয়ান ইবন উমাইয়।র ইসলাম গ্রহণ সাফওয়ান ইবন উমাই'য়্যা কুরায়শদের একজন অন্যতম নেতা ছিলেন। দানশীলতা মেহমানদারী ও অতিথি ০্নবায় তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তার পিতা উমাইয়া ইবন খালফ বদর যুদ্ধে নিহত হয় । মক্কা বিজয়ের দিন জিদ্দা পলায়ন করেন। তার চাচাত ভাই উমায়র ইবন ওয়াহ্হাব নবী করীম (সা)-এর দরবারে হাযির হয়ে সাফওয়ানের নিরাপত্তার জান্য আবেদন করেন । তিনি তাকে নিরাপত্তা দান করেন এবং আলামত হিসেবে স্বীয় পাগাউটী অথবা চাদর দান করেন । উমায়র জিন্দা গমন করে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। নী করীম (সা)-এর দরবারে আগমন করে আরয করেন, হে মুহাম্মদ (সা)! আপনি ভামাকে নিরাপত্তা দান করেছেন বলে উমায়র বলছে। রাসূল (সা) বলেন, হা। সাফওয়ান আরয করে, টিস্তা করার জন্য আমাকে দু'মাস সময় দিন। নবী (সা) বললেন, তোমাকে চার মাস সময় দেয়া হলো । এ সময় সে ইসলাম গ্রহণ করেনি । হুনায়ন যুদ্ধে সাফ ওয়ান রাসূল (সা)-এর সাথে ছিলেন। তার কাছ থেকে রাসূল (সা) লোহার বর্ম ও কিছু দ্ধের পোষাক ধার হিসেবে গ্রহণ করেন। হুনায়ন পৌছে সে বলে £ ১. রওয়ুল উনুফ, ৭ খ, পৃ. ২৭ ২. সীরাতে হালবীয়া, ২ খ, পৃ. ২১২ ফড্৮৬৬.211000110200107

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।