৫৪ সীরাতুল মুস্তাফা সো) হিবার রাসূল (সা)-এর নিকট ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং অতীত দুষ্কর্মের জন্য ক্ষমা চান। রাসূল (সা) তাকে ক্ষমা করে দেন। দশম £ ওয়াহ্শী ইবন হারব ছিল সাইয়্যেদুশ শুহাদা হযরত হামযা (রা)-এর হত্যাকারী । (এর বিস্তারিত বর্ণনা গাযওয়ায়ে ওহুদের ঘটনায় বর্ণনা করা হয়েছে)। মক্কা বিজয়ের পর সে পলায়ন করে অতঃপর ইসলাম গ্রহণ করেন এবং স্বীয় কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। হযরত সিদ্দীক আকবর (রা) যখন (নবুওয়তের দাবিদার) মুসায়লামা কাযযাবের বিরুদ্ধে মুসলিম বাহিনী প্রেরণ করেন, ওয়াহ্শীও বাহিনীর অন্তর্ভুক্ত ছিল এবং যে বর্শা দিয়ে হযরত হামযা (রা)-কে শহীদ করেন, এ বর্শাও তার সাথে ছিল। যে বর্শা দ্বারা সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছিলেন, একই বর্শা দ্বারা সে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করেন। (ইসতি“আব ইবন্ আবদুল বার)১ একাদশ £ কাব ইবন যুহায়র একজন বিখ্যাত কবি ছিল। নবী (সা)-এর কুৎসা রটনায় কবিতা আবৃত্তি করত। সে এ ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত ছিল মকা বিজয়ের দিন যাদেরকে হত্যা করা বৈধ ঘোষণা করা হয়। মক্কা বিজয়ের দিন সে পলায়ন করে। অতঃপর মদীনা গমন করে ইসলাম গ্রহণ করে এবং রাসূল (সা)-এর প্রশংসায় কাব্য রচনা করে যা আরবী ভাষার কাব্য জগতে বানাত সু'আদ (১৮. ০১4) নামে খ্যাত ।২ নবী (সা) তার কবিতা শুনে অত্যন্ত সন্তুষ্ট হন এবং তীকে স্বীয় চাদের উপহার দেন। দ্বাদশ £ হারিস ইবন তলাতিল, নবী সো)-এর কুৎসা রটনা করত। মক্কা বিজয়ের দিন হযরত আলী (রা) তাকে হত্যা করেন ।৩ ত্রয়োদশ £ আবদুল্লাহ ইবন যিব'আরা (৬৯২১) ০১ 411 ১২০) অত্যন্ত উচ্চমানের কবি ছিল। নবী (সা)-এর নিন্দা ও কুৎসা বর্ণনা করে কবিতা আবৃত্তি করত। হযরত সাঈদ ইবন মুসায়্যেব (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) মক্কা বিজয়ের দিন ইবন যিব'আরাকে হত্যা করার নির্দেশ প্রদান করেন। সে পলায়ণ করে নজরান গমন করে । অবশেষে অনুতপ্ত হয়ে রাসূল (সা)-এর খেদমতে হাযির হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ক্ষমাপ্রার্থনা করে নিম্নলিখিত কবিতা আবৃত্তি করেন 18 ১০৮17581581 7878511511511105551 “হে আল্লাহ্র রাসূল! আমার যবান ও মুখ এ অনিষ্টতার ক্ষতিপূরণ আদায় করবে যা আমি স্বীয় গোমরাহীর অবস্থায় সম্পন্ন করেছি।” ১. যারকানী, ২খ, পৃ. ২১৬। ২. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ১০; আল ইসতি'আব, পৃ. ২৯৭। ৩. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ১০। ৪. সীরাতে ইবন হিশাম; ইসাবা, ৪ খ, পৃ. ৪২৫। দড$৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।