Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৫০ সীরাতুল মুস্তাফা সো) থাকলেন । অবশেষে হযরত উসমান (রা) যখন আবদেন-নিবেদন করলেন, তখন তিনি আবু সারাহ থেকে বায়'আত গ্রহণ করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এভাবে তার জীবন রক্ষা পায়। পরে নবী (সা) সাহাবায়ে কিরামকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোন বুদ্ধিমান ছিল না যে, যখন আমি আবদুল্লাহর বায়'আত গ্রহণ থেকে হাত থামিয়ে রেখেছি এসময় তাকে হত্যা করে ফেলতে? একজন আরয করলেন, হে আল্লাহর রাসূল! এ সময় কেন আপনি একটু ইঙ্গিত করলেন না, রাসূল (সা) বললেন, নবীদের জন্য ইশারা প্রদান করা উচিত নয় । আবদুল্লাহ ইবন আবু সারাহ রো) এবার অত্যন্ত ন্যায়-নিষ্ঠার সাথে ইসলাম গ্রহণ করেন। এরপর তার সম্পর্কে অন্য কোন কথা উঠেনি। হযরত উমর (রা) ও হযরত উসমান (রা)-এর খিলাফতকালে মিসর ও অন্যান্য দেশে গভর্নর ও বিচারক নিযুক্ত হয়েছেন। হযরত উসমান (রা)-এর খিলাফতকালে ২৭ অথবা ২৮ হিজরীতে আফ্রিকা বিজয়ের দায়িত্ তার উপর ন্যস্ত ছিল। হযরত উসমান (রা)-এর শাহাদাতের সময় সমস্ত গোলযোগ থেকে আলাদা ও দূরে ছিলেন । হযরত আলী (রা) ও হযরত মু'আবিয়ার মধ্যে কারো হাতে বায় “আত গ্রহণ করেন নি। হযরত মু'আবিয়ার খিলাফতের শেষদিকে আসকালানে ইনতিকাল করেন । ইনতিকাল সম্পর্কে বিস্ময়কর ঘটনা হলো এই যে, একবার ভোরে উঠে তিনি আল্লাহ্‌ তা“আলার দরবারে এই দু'আ করেন, ২৯। ১4111 ৮৮০11 .০1০ ১১| (হে আল্লাহ! আমার সর্বশেষ আমল ভোরে কর) ওযু করলেন এবং নামায পড়ালেন ৷ ডান দিকে সালাম ফিরানোর পর বামদিকে সালাম ফিরাবেন, এমনি মৃহূর্তে তার রূহ নশ্বর দুনিয়া ত্যাগ করে আল্লাহ্‌র সান্নিধ্যে চলে গেল ।১ 85৯7 45111515414181 অষ্টম £ ইকরামা ইবন আবু জাহল এ ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলো, মক্কা বিজয়ের দিন যাদেরকে হত্যা করা বৈধ করা হয়েছিল। ইকরামা আবূ জাহলের পুত্র ছিলো । পিতার মত সে ও নবী (সা) ঘোরতর শক্র ছিলো । মন্কী বিজয়ের পর পলায়ন করে ইয়ামন গমন করে । ইকরামার স্ত্রী উম্মে হাকীম বিনতে হারিস ইবন হিশাম ইসলাম গ্রহণ করে এবং নবী করীম (সা)-এর দরবারে এসে স্বামীর নিরাপত্তার জন্য আবেদন করেন । শান্তির দূত মহানবী (সা) আবু জাহলের পুত্র ইকরামার নিরাপত্তার আবেদন সাথে সাথেই গ্রহণ করেন। ইকরামা পলায়ন করে ইয়ামনের সমুদ্রের কিনারায় পৌছে নৌকায় আরোহণ করে। প্রচণ্ড বায়ু নৌকাটি ঘিরে ফেলে । ইকরামা লাত ও ওয্যা দেবতাকে সাহায্যের জন্য ডাকতে থাকে । নৌকার লোকজন বলে, এ সময় লাত-ওয্যা দ্বারা কোন কাজ হবে না। এক আল্লাহকে স্মরণ কর। ইকরামা বলল, আল্লাহ্‌র শপথ! যদি দরিয়ার মধ্যে ১. আল-ইসাবা, ২ খ, পৃ. ৩১৬; যারকানী, ২ খ, পৃ. ৩১৩ ফড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।