প্রকাশকের কথা সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ তা'আলার জন্য । সালাত ও সালাম তীর প্রিয় হাবীব সায়িযদুল মুরসালীন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ৷ মহানবী হযরত রাসূলে করীম (সা)-এর পৃত-পবিত্র কর্মময় জীবনকে কেন্দ্র করে বিভিন্ন ভাষায় বহু গ্রন্থ রচিত হয়েছে। শুধু উম্মতে মুহাম্মদীর মধ্যেই নয়, বরং অমুসলিম লেখক ও গবেষকদের মধ্যেও অনেকেই নবী জীবনী রচনায় ব্যাপৃত রয়েছেন । দুনিয়ার বুকে যতদিন মানব জাতির অস্তিত্ব থাকবে, ততদিন সীরাতচর্চাও অব্যাহত থাকবে । আল্লামা ইদরীস কান্ধলবী (র) প্রণীত “সীরাতুল মুস্তাফা" গ্রন্থখানি তিন খণ্ডে সমাপ্ত একটি প্রামাণ্য সীরাত গ্রন্থ । ইসলামিক ফাউন্ডেশন -এর অনুবাদ ও সং বিভাগ গ্রন্থখানি বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে । এর প্রথম ও দ্বিতীয় খণ্ড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তৃতীয় খণ্ডের অনুবাদ করেছেন জনাব মাওলানা মোঃ সিরাজুল হক ও ডঃ মোঃ আবদুল হক। সম্পাদনা করেছেন হাফেয মাওলানা আকরাম ফারুক এবং প্রুফ সংশোধন করেছেন জনাব এম.এম.এম. সিরাজুল ইসলাম । তাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। গ্রন্থটি নির্ভলভাবে প্রকাশের চেষ্টায় আমরা কোন ত্রুটি করিনি। তারপরেও সুধীজনের নজরে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে আমাদের অবহিত করার অনুরোধ রইল । আমরা পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেব ইনশাআল্লাহ্। বইটিরদ্বি্সসংক্করণ প্রকাশের সময় আমরা লেখক, অনুবাদক ও সম্পাদকসহ অনুবাদকর্মের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আত্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাই। পবিত্র সীরাতে রাসূল (সা) সম্পর্কিত জ্ঞানের চর্চা ও বিকাশে আমাদের এই প্রয়াস মহান আল্লাহ্ তা'আলা কবুল করুন| আমীন! ইয়া রাববাল আলামীন! আবু হেনা মোস্তফা কামাল প্রকল্প পরিচালক ইসলামী প্রকাশনা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন দড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।