Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ সীরাতুল মুস্তাফা (সা) মুহাজিরগণের পরিত্যক্ত বাড়িঘর ফেরত প্রদানের বিষয় মক্কার কাফিররা মদীনায় হিজরতকারী সমস্ত মুহাজিরগণের বাড়িঘর, ধন-সম্পদ ও আসবাবপত্র দখল করে নিয়েছিল । নবী (সা) খুতবা সম্পন্ন করে কাবা শরীফের দরজায় দণ্ডায়মান হয়েছেন, এমনি সময় আবু আহমাদ ইবন জাহাশ (রা) তার এ বাড়ি ফেরৎ পাওয়ার ব্যাপারে কিছু আরয করার জন্য দাড়ালেন, যা তার হিজরতের পর আবু সুফিয়ান চারশ দিনারের বিনিময়ে ক্রয় করেছিল । রাসূল (সা) তাকে ডেকে আস্তে কিছু বলে দেন। শুনেই আবূ আহমাদ ইবন জাহাশ চুপ হয়ে গেলেন। অতঃপর যখন আবু জাহাশকে জিজ্ঞাসা করা হলো যে, রাসূলুল্লাহ সো) তোমাকে কি ইরশাদ করলেন ? আবূ আহমদ বলেন, নবী (সা) ইরশাদ করেন, যদি তুমি ধৈর্যধারণ কর, তাহলে তোমার জন্য উত্তম হবে এবং এর পরিবর্তে বেহেশতে তুমি একটি বাড়ি পেয়ে যাবে । আমি আরয করলাম, আমি ধৈর্যধারণ করব। আবু আহমাদ ব্যতীত অন্যান্য সাহাবাগণ তাদের পরিত্যক্ত বাড়ি ফেরত প্রদানের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন । নবী (সা) বললেন, তোমাদের যে সম্পদ আল্লাহর পথে চলে গিয়েছে (দখল করা হয়েছে) তা ফেরত নেয়া আমি প্রসন্দ করছি না। এটা শ্রবণ করে সাহাবায়ে কিরাম চুপ হয়ে গেলেন এবং যে বাড়িঘর আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য পরিত্যাগ করেছেন। অতঃপর তা ফেরত প্রদানের ব্যাপারে কোন কথা বলেননি । যে বাড়িতে নবী (সা) জন্গ্রহণ করেন এবং যে বাড়িতে হযরত খাদীজা (রা) -এর সাথে বিবাহ সম্পন্ন হয় রাসূল (সা) এ বাড়ির কথা উল্লেখ করেন নি।১ সাধারণ ক্ষমা ঘোষণার পর বিশেষ অপরাধীদের সম্পর্কে বিধান মক্কা বিজয়ের দিন নবী (সা) সাধারণ ক্ষমা ঘোষণা করেন । যারা তার পথে কাটা বিছিয়ে রেখেছে, যারা তার উপর পাথর নিক্ষেপ করেছে, যারা তার সাথে সর্বদা সংঘাতে লিপ্ত রয়েছে এবং যারা তাকে রক্তে রঞ্জিত করেছে, সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি যারা নবী (সা)-এর সাথে চুড়ান্ত পর্যায়ের ওদ্ধত্য অভ্দ্রতা ও তাকে গালি-গালাজ করেছে, তাদের ব্যাপারে এই নির্দেশ জারী করা হয় যে, যেখানেই তাদেরকে পাওয়া যাবে, হত্যা করবে । এরপ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলার এ নির্দেশ রয়েছে ঃ ১2৩ (০৪41 ২০ 3০585 1259 ১০ 1১১৪১ (৮১১1 ০৯১৬৮ 94515 401 2 এও 015 05 ১০1 “এ সমস্ত অভিশপ্ত ব্যক্তিকে সেখানে পাওয়া যাবে, সেখানেই ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। পূর্বে যারা (বিশৃংখলা সৃষ্টিকারী) অতীত হয়ে গিয়েছে, ১. আস-সারেমুল মাসলুল, পৃ. ১৫৪। ফড্৮৬৬.2117000110200107

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।