Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৪১ তোমাকে মন্কার মু'আযধিন১ নিয়োগ করলাম । আমি মক্কায় আগমন করে মক্কার গভর্নর ইতাব ইব্‌ন উসায়দকে এ ব্যাপারে অবহিত করলাম এবং তার নির্দেশ অনুযায়ী আযান দিতে থাকলাম । আজীবন তিনি মক্কায় অবস্থান করেন এবং আযানের দায়িতৃ পালন করেন। অবশেষে ৫৯ হিজরীতে মক্কায় ইনতিকাল করেন । (ইসতি'আব লি ইবন আবদুল বার প্রবন্ধ আবু মাহযুরা রা) সুহায়লী বর্ণনা করেন, আবু মাহযুরা রো) সে সময় মু'আযযিন হিসেবে নিয়োগ লাভ করেন, এ সময় তার বয়স ছিল মাত্র ষোল বছর । ইনতিকাল পর্যন্ত মক্কায় অবস্থান করেন। তার ইনতিকালের পর তার বংশধরগণ বংশানুক্রমে মু'আযষিনের দায়িত্ব পালন করেন। একজন কবি আবু মাহযুরার আযান সম্পর্কে বলেন ঃ ১০৬৮০ ০১০ ১৮৯০ ১0৩ 05৩ * ১০৬৯| 42911 5৩5 “শপথ কা'বা ঘরের প্রতিপালকের যার উপর গিলাফ পরিধান করা হয়েছে এবং শপথ পবিত্র কুরআনের সূরার যা হযরত মুহাম্মদ (সা) তিলাওয়াত করেছেন ।” ২১৩৫১০413০১) * ১১৩৯০ (০১ ০০ ০০1৪ “শপথ আবু মাহযুরার আযানের সুর মাধুর্ষের, আমি অবশ্যই অমুক কাজ করব ।”২ নবী করীম (সা) তাওয়াফ সম্পন্ন করে সাফা পাহাড়ে গমন করেন এবং দীর্ঘ সময় পর্যন্ত বায়তুল্লাহ্‌্র দিকে মুখ ফিরিয়ে দু'আ ও আল্লাহ পাকের প্রশংসায় নিমগ্ন থাকেন । কাছেই আনসারদের একটি সমাবেশ ছিল। এ সময় একজন আনসার নবী (সা) কে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তা'আলা আপনার শহর ও মাতৃভূমির উপর আপনাকে বিজয় দান করেছেন। এমন যেন না হয় যে, মদীনায় গমন না করে আপনি মক্কায়ই থেকে গেলেন। অতঃপর তারা পরস্পরে কথাবার্তা বলতে লাগলেন, ইতোমধ্যে নবী (সা) এর উপর ওহী নাধিল হতে লাগলো । কিন্তু ওহী নাযিলের সময় রাসূল (সা)-এর পবিত্র চেহারার দিকে দৃষ্টিপাত করা সাহাবাগণের অভ্যাস ছিল না। ওহী নাধিল শেষ হওয়ার পর নবী করীম (সা) ইরশাদ করেন, হে আনসারগণ! তোমরা কি এটা বলেছ? তারা আরয করলেন, হা, হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেন, মনে রেখ এরূপ কখনো হবে না। আমি আল্লাহ্‌র বান্দা ও রাসূল । আমি আন্মাহ্‌র নির্দেশে হিজরত করেছি। তোমাদের জীবন আমার জীবন, তোমাদের মৃত্যু আমার মৃত্যু । এটা শুনে জীবন উৎসর্গকারী আনসারদের চোখে অশ্রু প্রবাহিত হলো এবং আরয করলেন, হে আল্লাহর ১. কোন কোন বর্ণনা ছারা প্রতীয়মান হয় যে, আবু মাহযূরা (রা) মক্কা বিজয়ের পর মু'আযযিন নিয়োজিত হন এবং অধিকাংশ রিওয়ায়তে দ্বারা প্রতীয়মান হয় যে, হুনায়ন যুদ্ধ থেকে ফিরে আসার পর রাসূল (সা) তীকে মু'আযযিন নিয়োগ করেন। ২. রওষুল উনুফ, ২ খ, পৃ. ২৭৭. দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।