৪8০ সীরাতুল মুস্তাফা (সা) জানানো হয়েছে এবং তারা যা কিছু আলাপ করেছে এ সমস্ত বর্ণনা করেন। হারিস ও ইতাব বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহ্র রাসূল । কেননা, আমাদের মধ্যে কেউ তো আপনাকে এ বিষয়ে অবহিত করিনি । (মনে হয় আল্লাহ ওহীর মাধ্যমে স্বীয় রাসূলকে এ সম্পর্কে অবহিত করেছেন) । আবু ইয়ালা হযরত ইবন আব্বাস (রা) থেকে হাদীসটি এবং ইবন আবু শায়বা হযরত আবু সালমা (রা) থেকে বর্ণনা করেন ।১ ইতাব ইবন উসায়দ রো) ইসলাম গ্রহণের পর রাসূল (সা) তাকে মক্কার গভর্নর নিযুক্ত করেন । ইতাব ইবন উসায়দ (রা) এর বয়স ছিল তখন ২১ বছর এবং দৈনিক এক দিরহাম মাহিনা নির্ধারণ করেন। এ ব্যাপারে উসায়দা রো) বলেন ১.০]। ($3| ১৯০১ ০০৫৮৯ ১ ১১৩ 411 121 “হে লোক সকল! আল্লাহ এ ব্যক্তির কলিজা ক্ষুধার্ত রাখবেন, যে এক দিরহামেও ক্ষুধার্ত থাকে ।” রোওযুল উনুফ, ২ খ. পৃ. ২৭৬) ইতাব ইবন উসায়দ (রা) নবী করীম (সা)-এর ওফাত পর্যন্ত মক্কার গভর্নর ছিলেন। হযরত সিদ্দীক আকবর রো) খলীফা হওয়ার পরও তা অব্যাহত থাকে । যে দিন হযরত সিদ্দীকে আকবর (রা) ইনতিকাল করেন এ দিন ইতাব ইবন উসায়দও ইনতিকাল করেন । (আল-ইসতি'আব লি ইবন আবদুল বার, ইতাব ইবন উসায়দ প্রবন্ধ । হযরত বিলাল (রা) যখন কাবার ছাদে চড়ে আযান দেয়া শুরু করে তখন আবু মাহযূরা জুমাই এবং তীর সাথী কয়েকজন যুবক ঠাট্টা করে আযানের নকল করে উচ্চারণ করছিলে । আবু মাহযুরা অত্যন্ত সুমিষ্ট স্বর ও উচ্চ আওয়াযের অধিকারী ছিলেন । তার আওয়ায রাসূল (সা) পর্যন্ত পৌঁছলে তিনি তাকে হাযির করানোর জন্য নির্দেশ প্রদান করেন। নবী করীম (সা) জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কার আওয়াষ আমি শুনতে পেয়েছি? সবাই আবু মাহযূরার দিকে ইঙ্গিত করলো । তখন তিনি সবাইকে ছেড়ে দিয়ে শুধু তাকে থাকার জন্য নির্দেশ প্রদান করেন । আবু মাহযুরা (রা) নবী (সা)-এর সামনে দীড়িয়ে এ ধারণা পোষণ করছিলেন যে, হয়ত আমাকে হত্যা করা হবে । কিন্তু তিনি আমাকে আযান দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন । ভাগ্যক্রমে আমি আযান দিলাম । আযানের পর রাসূলুল্লাহ (সা) আমাকে একটি থলি দান করেন যাতে কিছু দিরহাম ছিল এবং আমার মাথা ও কপালে পবিত্র হাত বুলিয়ে দেন, বুক, কলিজা, পেট ও নাভী পর্যন্ত পবিত্র হাত ফিরালেন, অতঃপর এ দু'আ করেন 43154414303 4188441 এ০০ হযরত আবু মাহযুরা (রা) বলেন, রাসূল (সা)-এর পবিত্র হাত বুলানোর সাথে সাথে আমার অন্তরের সমস্ত ঘৃণা ভালবাসায় পরিবর্তন হয়ে গেল এবং অন্তর নবী (সা)-এর মহববতে পরিপূর্ণ হয়ে গেল। এবার আমি নিজেই আরয করলাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে মক্কার কা“বাঘরের মু'আযধিন নিয়োগ করুন। রাসূল (সা) বললেন, আমি ১. যারকানী, ২খ, পৃ. ৩৪৬1... দড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।