Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সীরাতুল মুস্তাফা (সা) “আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই ৷ তিনি তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন, তার বান্দাকে সাহায্য করেছেন, শত্রদের সমস্ত দলবলকে একা পরাজয় করেছেন। সাবধান! অতীতের যে কোন ক্ষতিপূরণের দাবি-চাই সেটা জান বা মালের হোক এবং যে কোন প্রথা বা রীতি তা সমস্ত আমার পদতলে (সব কিছুই আজ বাতিল) কিন্তু বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণ এবং হাজীগণকে যমযমের পানি পান করানো এটা পূর্বের মত অব্যাহত থাকবে । সাবধান! যদি কোন ব্যক্তিকে চাবুক বা লাঠি দ্বারা ভুলক্রমে হত্যা করা হয়। তাহলে দিয়াত বা রক্তপণ হিসেবে একশত উট প্রদান করতে হবে, এর মধ্যে চল্লিশটি গর্ভবতী উট হতে হবে । হে কুরায়শ গোত্র! আল্লাহ্‌ তা'আলা জাহেলিয়াতের অহংকার এবং বাপদাদার উপর গৌরব করা বাতিল করে দিয়েছেন। সমস্ত মানুষ আদম হতে সৃষ্ট এবং আদম মাটি থেকে । অতঃপর এ আয়াত তিলাওয়াত করেন- ২:31 ১০০4। (420 “হে লোক সকল! আমরা তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং পরস্পরের পরিচয়ের জন্য তোমাদেরকে বিভিন্ন শাখা ও গোত্রে বিভক্ত করেছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে এ ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদাবান যে আল্লাহকে অধিক ভয় করে, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী ও সর্ব বিষয়ে জ্ঞাত।” অতঃপর তিনি ইরশাদ করেন, হে কুরায়শ গোত্র! আমার ব্যাপারে তোমাদের কি ধারণা যে, আমি তোমাদের সাথে কি ব্যবহার করব? তারা বললো, আমরা উত্তম ব্যবহারের আশা করি। কেননা আপনি দয়ালু+ ভাই এবং দয়ালু ও সহানুভূতিশীল ভাই-এর পুত্র । নবী (সা) বললেন, আমি তোমাদেরকে এ কথা বলব, যা ইউসুফ (আ) তার ভাইদেরকে বলেছিলেন, “তোমাদের উপর আজ কোন অভিযোগ ও প্রতিশোধ নেই। যাও তোমরা সবাই মুক্ত ।” (যাদুল মা'আদ; সীরাতে ইবন হিশাম; যারকানী; আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪ খ. পৃ. ৩০০-৩০১)। আরবে বংশ ও অভিজাত্য নিয়ে গৌরব করার যে প্রবণতা চলে আসছিল, নবী (সা) এই খুতবার মাধ্যমে তা চিরতরে বিলুপ্ত করে দেন এবং ইসলামের সাম্য প্রতিষ্ঠা করেন । সাথে সাথে এটাও ঘোষণা করে দেন যে, সম্মান ও মর্যাদার মাপকাঠি হলো শুধু তাক্ওয়া। নবী করীম (সা) বিশ্ব জগতের জন্য শান্তির দূতও হিদায়াতকারী হিসেবে প্রেরিত হয়েছেন । তার উদ্দেশ্য ছিল হিদায়াত প্রদান করা; শক্রদের থেকে প্রতিশোধ গ্রহণ করা হলো রাজ-বাদশাহ্‌দের কাজ । ১. সুহায়ল ইবন আমর এটা বলেছিলেন । রাসূল (সা) তার সাথে হুদায়বিয়ার সন্ধির শর্তাবলী সম্পন্ন করেছিলেন । পরে তিনি ইসলাম গ্রহণ করেন! যখন রাসূল (সা) ইরশাদ করেন, হে কুরায়শগণ! আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? সুহায়ল ইবন আমর তৎক্ষণাৎ বলেন ৪ 1১১ 1৪১ ১০ ১৪:১৫ 01 ০১। ৯3১৩ 011১৯ ০৩ ভভোল বলছি,.ভাল ধারণা করছি, আপনি দয়ালু ও সহানুভূতিশীল ভাই এবং সহানুভূতিশীল ভাই -এর পুত্র এবং প্রতিশোধ গ্রহণের উপর সম্পূর্ণ সক্ষম । (আল-ইসাবা সুহায়ল ইবন আম্র প্রবন্ধ)। ফড্৮৬৬.211000110200107

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।