৩৬ সীরাতুল মুস্তাফা (সা) করেন। তারা মুকাবিলা করতে না পেরে পরাজয় বরণ করে পলায়ন করে । বনু বকর থেকে বিশজন এবং হ্যায়ল গোত্রের তিন অথবা চারজন নিহত হয় । অবশিষ্টরা পলায়ন করে । কেউ বাড়ি গিয়ে আত্মগোপন করে, কেউ পাহাড়ে চড়ে । আবু সুফিয়ান চিৎকার করে বললেন, যে ব্যক্তি নিজ ঘরে দরজা বন্ধ করে রাখবে সে নিরাপদ অথবা যে কোন আক্রমণে উদ্ধত না হবে সে নিরাপদ থাকবে । নবী (সা)-এর দৃষ্টি তলোয়ারের চমকানীর উপর নিবন্ধ হয়েছিল । ফলে তিনি হযরত খালিদ ইবন ওয়ালিদ (রো)-কে ডেকে জিজ্ঞাসা করেন, ঘটনা কি? আমি তোমাদেরকে তো হত্যাকাণ্ড থেকে নিষেধ করেছি। হযরত খালিদ (রা) আরয করেন, হে আল্লাহর রাসূল! আমি হত্যাকাণ্ডের সূচনা করিনি । আমি সর্বদা আমার হাত নিয়ন্ত্রণে রেখেছি । আমার উপর যখন তলোয়ার চলতে থাকে, তখন আমি বাধ্য হয়ে তাদের মুকাবিলা করেছি। রাসূল (সা) বললেন, আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন এতে কল্যাণ রয়েছে।১ এরপর শাস্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং লোকজনকে নিরাপত্তা প্রদান করা হয়। লোকজন শান্ত হয় এবং পূর্ণাঙ্গভাবে বিজয় অর্জিত হয় । অতঃপর তিনি (সা) মসজিদে হারামে প্রবেশ করেন। মসজিদে হারামে প্রবেশ মক্কা বিজয়ের পর নবী (সা) মসজিদে হারামে প্রবেশ করে খানায়ে কা'বা তাওয়াফ করেন । দালাইলে বায়হাকী এবং দালাইলে আবু নুয়াঈম গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবন উমর (রো) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) যখন পবিত্র হেরেমে প্রবেশ করেন, তখন কাবার চতুর্দিকে ৩৬০টি মূর্তি রক্ষিত ছিল । রাসূল (সা) এক একটি মূর্তির দিকে ছড়ি দিয়ে ইঙ্গিত করে পাঠ করছিলেন £ 11৮151| ৯৯১ ৯1 ০৯ সত্য সমাগত এবং বাতিল দূরীভূত) সাথে সাথে মূর্তিগুলো মাথা নত করে পতিত হতে লাগলো । ইমাম বায়হাকী (র)বলেন, ইবন উমরের হাদীসটি যদিও দুর্বল কিন্তু ইবন আব্বাসের হাদীস এ সম্পর্কে সমর্থন প্রদান করেছে। হাফিয আসকালনী বলেন, ইবন হিব্বান আবদুল্লাহ ইবন উমরের হাদীসকে সহীহ বলেছেন ।৩ হাফিয হায়সামী (র)বলেন, ইবন আব্বাসের হাদীসকে তাবারানী রিওয়ায়াত করেছেন। এর সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য এবং এই হাদীস বাষ্যার সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন।৪ ইবন ইসহাক এবং আবু নুয়াঈম এর রিওয়ায়াতে বর্ণিত আছে, এ মূর্তি গুলো সিসা দ্বারা আটকানো ছিল ।€ ২. খাসাইসুল কুবরা, ১ খ, পৃ. ২৬৪ । ৩. ফাতহুল বারী, ১৪ খ পূ. ৮। ৪. মাজমাউয যাওয়ায়েদ, ৫ খ, পৃ. ১৭৬। ৫. যারকানী, ২ খ. পৃ. ৩৩৪। দড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।