Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ৩১ যে গোত্র সম্মুখ দিয়ে অতিক্রম করছিল তাদের সম্পর্কে আবু সুফিয়ান জিজ্ঞাসা করছিলেন যে, এটা কোন গোত্র? সর্বপ্রথম হযরত খালিদ ইবন ওয়ালিদ এক হাজার লোক নিয়ে রাস্তা অতিক্রম করেন। সর্বশেষে নবী করীম (সা) শান-শওকত ও অত্যন্ত জীকজমকের সাথে মুহাজির ও আনসারের অস্ত্রেশস্ত্রে সজ্জিত দল নিয়ে বীরদর্পে অগ্রসর হন। মুহাজিরগণের পতাকা হযরত যুবায়র রো)-এর হাতে এবং আনসারগণের পতাকা হযরত সাদ ইবন উবাদা (রা)-এর হাতে ছিল। আর সা'দ ইবন উবাদা (রা) এদিক দিয়ে গমনের সময় আবেগ ও উত্তেজনায় বলেন, ২০০11 ০৯০০০ 7৩০। ৮৯101 6৪ ১41 “আজ হলো যুদ্ধের দিবস, আজ কা'বায় হত্যা করা হালাল হবে ।” আবু সুফিয়ান ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কে? হযরত আব্বাস রো) বলেন, এটা হলো মুহাজির ও আনসারের বাহিনী, এ বাহিনীর মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ (সা) অবস্থান করছেন । সম্মুখ দিয়ে যখন রাসূল (সা) গমন করছিলেন, তখন আবূ সুফিয়ান আরয করেন, যে আল্লাহর রাসূল! আপনি কি হযরত সাদ ইবন উবাদাকে আপনার গোত্রের লোকদেরকে হত্যা করার নির্দেশ প্রদান করেছেন এবং সাঁদ ইবন উবাদার উচ্চারিত বাক্যও উল্লেখ করেন। আবূ সুফিয়ান আরো উন্মেখ করেন যে, আমি আপনাকে আল্লাহ তা'আলা এবং আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, আপনি নেকী ও আত্মীয়তার সম্পর্ক সংরক্ষণের ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ ৷ তিনি বললেন, (১০2১৪ 428 4411 ১৮০ 4৯০০0555511 00521 5 “হে আবূ সুফিয়ান । আজ সহানুভূতির দিন যেদিন আল্লাহ তা“আলা কুরায়শদেরকে সম্মান ও মর্যাদা দান করবেন।” বুখারী শরীফে বর্ণিত আছে, নবী করীম (সা) ইরশাদ করেন $ 4 সি 525 4811 42814411752 0921৯ ০৮০13 ১৮০ 255 হ৫|। “সাদ ভুল বলেছে, আজ খানায়ে কাবার মর্যাদার দিন এবং আজ কা'বায় গিলাফ পরিধান করানো হবে ।” এবং এ নির্দেশ প্রদান করেন যে, মুসলিম বাহিনীর) পতাকা সাদ ইবন উবাদার হাত থেকে নিয়ে তার পুত্র কায়সকে দেয়া হোক ।১ ইবন আসাকির-এর রিওয়ায়াতে বর্ণিত আছে, যখন নবী (সা) সম্মুখ দিয়ে পথ অতিক্রম করেন, তখন কুরায়শ গোত্রের এক মহিলা এই কবিতা আবৃত্তি করেন £ ১. আবেগ ও উত্তেজনায় হযরত সাদের মুখ থেকে এরূপ বাক্য উচ্চারিত হয়, যা ছিল অনুচিত । ফলে নবী (সা) তার হাত থেকে পতাকা নিয়ে নিলেন কিন্তু তার অন্তরের সান্ত্বনার জন্য তার পুত্রের হাতে তা অর্পণ করেন । তবে মূলত তার হাতেই রয়ে যায় । যে ধরনের ভুল ছিল, তেমনি ধরনের হুশিয়ারী প্রদান করেন । মূল থেকে নিয়ে শাখায় প্রদান করেন এবং শাখা মূলের প্রতিপক্ষ হয় না। দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।