Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৩০ সীরাতুল মুস্তাফা সো) ধৈর্যশীল, ভূতিশীল এবং আত্মীয়দের প্রতি সবচেয়ে বেশি দরদী ও ক্ষমাশীল, এখনো আপনি অনুগ্রহ প্রদর্শন করে যাচ্ছেন যে, আমার এত মারাত্মক শক্রতা সত্বেও আমার উপর দয়া প্রদর্শন করছেন, আপনি প্রকৃতই নবী কিনা এ বিষয়ে এখনো আমার সন্দেহ রয়েছে। অতঃপর হযরত আব্বাস (রা)-এর উপদেশে আবূ সুফিয়ান ইসলাম গ্রহণ করে। আবু সুফিয়ান মুসলমান হয়ে যাওয়ার পর হযরত আব্বাস (রা) আরয করেন, হে আল্লাহর রাসূল! আবু সুফিয়ান হলো মকর সর্দার, গর্ব পসন্দ করে। সুতরাং আপনি তার জন্য এমন কিছু করুন যা তার জন্য সম্মান ও গৌরবের কারণ হবে। রাসূল (সা) ইরশাদ করেন, ঘোষণা করে দাও! যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে । আবূ সুফিয়ান বললেন, হে আল্লাহর রাসূল! আমার ঘরে কিভাবে এত অধিক সংখ্যক লোক সংকুলান হবে । নবী (সা) বললেন, যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে, এ ব্যক্তিও নিরাপদ । আবু সুফিয়ান বললেন, হে আল্লাহ্‌র রাসূল! মসজিদও যথেষ্ট হবেন না। নবী (সা) বললেন, সে ব্যক্তি তার নিজ গৃহের দরযা বন্ধ করে থাকবে এ ব্যক্তিও নিরাপদ হবে । আবু সুফিয়ান বললেন, হ্যা এতে সংকুলানের ব্যবস্থা হবে । অতঃপর রাসূল (সা) যখন মাররা্‌ যাহ্রান থেকে রওয়ান হলেন, তখন হযরত আব্বাস (রা)-কে নির্দেশ প্রদান করেন যে, আবু সুফিয়ানকে নিয়ে পাহাড়ের উপর দীড়াও, যাতে সে বিশাল মুসলিম বাহিনী প্রত্যক্ষ করতে পারে । সুতরাং বিভিন্ন গোত্রের বাহিনী যখন আনন্দ উল্লাস প্রকাশ করে বীরদর্পে রাস্তা অতিক্রম করতে লাগল, তখন আবু সুফিয়ান হতবাক হয়ে বললেন, তোমার ভাতিজার সাম্রাজ্য বিশাল হয়ে গিয়েছে । হযরত আব্বাস (রা) বললেন, এটা বাদশাহী নয়; বরং এটা হলো নবুওয়াত ৷ অর্থাৎ হযরত দাউদ (সা) ও হযরত সুলায়মান (আ)-এর শান-শওকত বাহ্যিক দৃষ্টিতে সাম্রাজ্য ছিল, কিন্তু প্রকৃত অর্থে তা ছিল নবুওয়াত । কেননা তা ছিল অলৌকিক । বাহ্যিক আসবাব ও ক্ষমতার উপর নির্ভরশীল ছিল না। উড়োজাহাজ যন্ত্রপাতির শক্তি দ্বারা উড়ে থাকে, কিন্তু হযরত সুলায়মান (আ)-এর সিংহাসন কোন যন্ত্রপাতি বা বাহ্যিক শক্তি ব্যতীত স্বাভাবিক নিয়মের ব্যতিক্রমে উড়ে চলত | এটা ছিল তার নবুওয়াতের দলীল । মু'জিযা হিসেবে তাকে এ মর্যাদা প্রদান করা হয়েছিল, যাতে দুনিয়ার রাজা-বাদশাহ ও সম্তরটগণ তাদের যান্ত্রিক শক্তিকে এই গায়বী ও অদৃশ্য শক্তির বিপরীতে খুবই হীন ও ক্ষুদ্র মনে করে এবং আল্লাহ্‌র নবীর সামনে আত্মসমর্পণ করে । এমনিভাবে নবী (সা)-এর এই শান-শওকত ও মর্যাদাকে উপলব্ধি কর যে, বাহ্যিকভাবে বাদশাহী প্রতীয়মান হলেও মূলত এটাও নবুওয়াত ও পয়গান্বরী । ও দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।