সীরাতুল মুস্তাফা (সা) ২৯ নিয়ে দাড়িয়ে বার বার একই আরয করছিলেন এবং আবু সুফিয়ানকে হত্যার জন্য নবী (সা)-এর ইশারার অপেক্ষা করছিলেন। হযরত আব্বাস (রা) ক্রোধাবিত হয়ে বললেন, হে উমর! একটু থাম । যাদি এ ব্যক্তি বন আদী গোত্রের হতো তাহলে তুমি তাকে হত্যার জন্য এভাবে জোর তাকিদ করতে না। যেহেতু তুমি অবগত আছ যে, এ ব্যক্তি হলো বনু আবদ মান্নাফ গোত্রের, তাই তাকে হত্যার জন্য তুমি বারবার চেষ্টা করছ। হযরত উমর (রা) বললেন, হে আব্বাস! আল্লাহ্র শপথ! তোমার ইসলাম গ্রহণ আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক প্রিয় ছিল। যদি আমার পিতা ইসলাম গ্রহণ করতো তাহলে আমি এত আনন্দিত হতাম না, যতটুকু তোমার ইসলাম গ্রহণের জন্য আনন্দিত হয়েছি । কেননা 'এটা আমি খুব ভালভাবে জানতাম যে, রাসূলুল্লাহ (সা)-এর নিকট তোমার ইসলাম গ্রহণ খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক প্রিয় ছিল। তোমার ব্যাপারে আমার হলো এই 'ধারণা, সুতরাং তোমার যা ইচ্ছা তা মনে কর। রাসূলুল্লাহ (সা) হযরত আব্বাস (রা)-কে নির্দেশ প্রদান করেন যে, আবু সুফিয়ানকে তোমার তাবুতে নিয়ে যাও, ভোরে আমার নিকট নিয়ে এস। আবু সুফিয়ান সারা রাত হযরত আব্বাস (রা)-এর তাবুতে ছিলেন । হাকীম ইবন হিযাম এবং বুদায়ল ইবন ওয়ারাকা এ সময় নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। দীর্ঘ সময় পর্যন্ত রাসূল (সা) তাদের সাথে মক্কার অবস্থা নিয়ে আলাপ করেন । ইসলাম গ্রহণের পর তারা উভয়ে 'মক্কায় গিয়ে মক্কাবাসীদেরকে নবী (সা) আগমনের সংবাদ প্রচার করেন। আবূ সুফিয়ানের ইসলাম গ্রহণ হযরত আব্বাস (রা) ভোর হওয়ার সাথে সাথেই আবু সুফিয়ানকে নিয়ে নবী (সা)-এর খেদমতে উপস্থিত হলেন । রাসূল (সা) আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে বললেন, আফসোস হে আবু সুফিয়ান! এখনো কি সময় আসেনি যে, তুমি এটা বিশ্বাস করবে যে, «41| 31 «11১ “আল্লাহ ছাড়া কোন মাবৃদ নেই |” আবূ সুফিয়ান বললেন! আমার মাতাপিতা আপনার উপর উৎসর্গ হোক, আপনি অত্যন্ত ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং আত্মীয়দের প্রতি অত্যন্ত ক্ষমাশীল । আল্লাহর শপথ! যদি আল্লাহ ব্যতীত কোন মাবুদ থাকত তাহলে আজ আমাদের কিছু উপকার হতো এবং আপনার বিপন্ষে, তার কাছে সাহায্য কামনা করতাম। রাসূলুল্লাহ (সা) বললোন, আফসোস হে আবু সুফিয়ান! তোমার কি এখনো সময় আসেনি যে, তুমি আমাকে আন্মাহ তা'আলার রাসূল হিসেবে বিশ্বাস করবে? আবু সুফিয়ান বললো, আমার মাতাপিতা আপনার উপর উৎসর্গ হোক! নিশ্চয়ই আপনি অত্যন্ত দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।