Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৮ সীরাতুল মুস্তাফা সো) করার ফলে কুরায়শদের মধ্যে এই আশংকা ছিল যে, না জানি রাসূলুল্লাহ সো) কখন তাদের উপর আক্রমণ করে বসেন । সুতরাং আবূ সুফিয়ান ইবন হারব, বুদায়ল ইবন ওয়ারাকা এবং হাকীম সংবাদ সং্হের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয় । মাররায যাহরান (৩1১৪৮]। 2০) নামক স্থানের নিকট পৌছলে মুসলিম বাহিনী তাদের দৃষ্টিগোচর হয়, এতে তারা ভয় পেয়ে যায়। আবু সুফিয়ান বলল, এ আগুন কাদের প্রজ্বলিত ? বুদায়ল বলল, এ আগুন হলো খুযা'আ গোত্রের । আবু সুফিয়ান বলল, এত বিশাল বাহিনী খুযা'আ গোত্রের কোথা থেকে আসবে, তারা তো খুবই নগণ্য । রাসূলুল্লাহ (সা)-এর প্রহরীগণ তাদের দেখামাত্র গ্রেফতার করলো । প্রহরীদেরকে তারা জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে ইনি কে? তারা বলল, ইনি হলেন আল্লাহ্‌র রাসূল, আমরা তার সাহাবা, তাদের মধ্যে কথাবার্তা চলছে। এ সময় হযরত আব্বাস (রো) রাসূলুল্লাহ (সা)-এর খচ্চরের উপর আরোহণ করে এদিকে আসেন । আবু সুফিয়ানের কণ্ঠের আওয়ায শুনে তিনি তাকে বললেন, আফসোস! হে আবু সুফিয়ান! এ সমস্ত হলো নবী করীম (সা) এর বাহিনী । আল্লাহ্র শপথ! যদি তিনি তোমাদের ওপর বিজয় লাভ করেন, তাহলে তোমাকে হত্যা করবেন। সুতরাং তার আনুগত্য গ্রহণ করে তার নিকট নিরাপত্তা প্রার্থনা করা কুরায়শদের জন্য উত্তম হবে। আবু সুফিয়ান বলল, আমি আওয়ায শুনে খোজ করে হযরত আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে আবুল ফযল! হেযরত আব্বাসের উপাধি) আমার পিতামাতা তোমার উপর উৎসর্গ হোক, এখন আমাদের মুক্তি পাওয়ার উপায় কি? হযরত আব্বাস (রা) বললেন, আমার পিছনে খচ্চরের উপর আরোহণ কর । তোমাকে নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হব। এবং তোমার জন্য নিরাপত্তার আবেদন করব । হযরত আব্বাস (রা) আবু সুফিয়ানকে সাথে নিয়ে মুসলিম বাহিনী পরিদর্শন করে চলেছেন, তারা হযরত উমর (রা)-এর নিকট দিয়ে গমনের সময় তিনি আবূ সুফিয়ানকে দেখেই তার পিছনে ছুটে এসে বলেন, এ হলো আল্লাহ ও আল্লাহ্‌র রাসূলের দুশমন আবু সুফিয়ান । আল্লাহর প্রশংসা, কোন অঙ্গীকার ব্যতীত আমাদের হস্তগত হয়েছে। হযরত উমর (রা) পায়ে হেটে চলছিলেন। হযরত আব্বাস (রা) খচ্চরের উপর আরোহণ করে আবু সুফিয়ানকে নিয়ে খুব দ্রুত নবী হযরত (সা)-এর দরবারে উপস্থিত হলেন । এদিকে হযরত উমর (রা) পিছনে পিছনে তলোয়ার উত্তোলন করে নবী (সা)-এর নিকট হাযির হয়ে আরয করেন, হে আল্মাহর রাসূল! এ ব্যক্তি হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন আবূ সুফিয়ান । আল-হামদুলিল্লাহ, কোন অঙ্গীকার ব্যতীত আজ হস্তগত হয়েছে। আমাকে অনুমতি দান করুন, আমি তাকে হত্যা করব । হযরত আব্বাস রো) বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাকে নিরাপত্তা দান করেছি। হযরত উমর (রা) তলোয়ার দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।