Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ২৭ ও নাযিলের বরকত, শয়তানদের পায়ে বেড়ী লাগানো, বেহেশত ও রহমতের দরযাসমূহ কালাম কুরআন তিলাওয়াতে মগ্ন থাকা, ফিরিশ্তাগণের যিকিরের মজলিস এবং তাসবীহ্‌-তাহলীল এবং তিলাওয়াতে কুরআনের মাহফিল তালাশ করা- এ সমস্ত রমযান ব্যতীত অন্য কোন মাসে কিভাবে পাওয়া যাবে। এ জন্য আল্লাহ পাক ইরশাদ করেন ঃ 154৮51৮০551 অসুস্থ ও সফরকারীর জন্য যদিও রোযা ভঙ্গ করা জায়েয কিন্তু রোযা রাখাই উত্তম । ইমাম আযম আবূ হানীফা রে)-এর মতে সফরে রোযা রাখা উত্তম । মকা বিজয়ের উদ্দেশ্যে যে দশ হাজার জীবন উৎসর্গকারী সাহাবীর বাহিনী আল্লাহর পথে জিহাদ এবং তাওহীদের বাণী প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে সফর করছিল, তাদের জন্য প্রয়োজনে নামায বিলম্বও করা যেতে পারে যা রোযা থেকে নিঃসন্দেহে উত্তম, যা দীনের জন্য স্তত্ত স্বরূপ এবং ঈমানের পর সবচেয়ে উত্তম আমল । সুতরাং জিহাদের সফরে রোযা না রাখা উত্তম, আন্মাহ তাআলার সন্তুষ্টির পথে জীবন উৎসর্গ করে জিহাদের উদ্দেশ্যে রওয়ানা হওয়া এরূপ নিয়ামত, যার উপর আসমান ও যমীনের ফিরিশ্তাগণ ঈর্ষা করেন, এ অবস্থায় রোযা ভঙ্গের কারণে যদিও তাসবীহ্‌-তাহ্‌্লীল, তাহ্মীদ এবং ফিরিশৃতা অবতরণের বরকত থেকে অধিক ফায়দা অর্জিত নাও হতে পারে কিন্তু আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে জীবন উৎসর্গ করার জন্য প্রফুল্রুচিত্তে সকাল-সন্ধ্যা চলার মধ্যে আল্লাহর নৈকট্য লাভের লাখো মনযিল অতিক্রম হয়ে যায় । পক্ষান্তরে হাজার বছর অব্যাহতভাবে তাসবীহ্‌-তাহলীল করেও আল্লাহ তা'আলার নৈকট্য লাভের এই স্তর সে অতিক্রম করতে পারবে না, যা জিহাদের উদ্দেশ্যে সামান্য পদক্ষেপে অর্জিত হয়ে থাকে। বাহ্যিক দৃষ্টিতে (একজন মুজাহিদ) সাত মাইল অতিক্রম করে কিন্তু প্রকৃতপক্ষে সপ্তম আকাশের উপর পৌছে। এদিকে বিক্ষিপ্ত ও জীর্ণ মাথার চুল, খোলা মাথা এবং অনাবৃত পা, নিজের প্রিয় জীবনকে বেহেশতের বদলে আন্মাহ পাকের হাতে বিক্রি ও সোপর্দ করার জন্য যাচ্ছে, যাতে দ্রুত ক্রেতার (আল্লাহ তা'আলার) নিকট অর্পণ করে এর মূল্য বাবদ বেহেশত আদায় করতে পারে । আল্লাহ না করুন, কোন দস্যু (শয়তান) যাতে এই ক্রয়-বিক্রয়ে (জিহাদে অংশগ্রহণ ও বেহেশত লাভ) বি্ন সৃষ্টি করতে না পারে । নতুবা আফসোসের সম্মুখীন হতে হবে এবং আসমান ও যমীনের ফিরিশতাগণ ঈর্ষা ও ঘূর্ণার দৃষ্টিতে তাকে দেখতে থাকবেন। মাররায যাহ্রান নামক স্থানে তাবু স্থাপন নবী (সা) কাদীদ নামক স্থান থেকে রওয়ানা হয়ে ইশার সময় মাররাযযাহ্রান নামক স্থানে পৌছেন। সেখানে তাবু স্থাপন করার পর প্রত্যেক ব্যক্তিকে স্বীয় তাবুর সামনে অগ্নি প্রজ্থলিত করার জন্য মুসলিম বাহিনীকে নির্দেশ প্রদান করেন। অগ্নি প্রজ্বলিত করা ছিল আরবের একটি প্রাচীন রীতি । তদনুযায়ী তিনি এ নির্দেশ প্রদান করেন। চুক্তিভঙ্গ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।