Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২৪ সীরাতুল মুস্তাফা (সা) ইসলাম গ্রহণ করেছিলেন । কিন্তু তা কুরায়শদের নিকট গোপন রেখেছিলেন । নবী (সো) বললেন, হে আব্বাস! তোমার হিজরত হলো সর্বশেষ হিজরত, যেমন আমার নবুওয়াত হলো সর্বশেষ নবুওয়াত । নবী করীম (সা)-এর নির্দেশেই হযরত আব্বাস (রা) মক্কায় অবস্থান করেন, মক্কা থেকে নবী (সা)-কে কুরায়শদের সংবাদ প্রেরণ করতে থাকেন । মুসনাদে আবু ইয়ালা এবং মু'জামে তাবারানী গ্রন্থে বর্ণিত আছে যে, মক্কায় অবস্থানকালে হযরত আব্বাস (রা) রাসূল (সা)-এর নিকট মদীনায় হিজরতের জন্য অনুমতি প্রার্থনা করেন। নবী (সা) এর জবাবে লিখেন, হে চাচা! আপনি আপনার স্থানে অবস্থান করুন, আন্াহ পাক আপনার মাধ্যমে হিজরত সমাপ্ত করবেন, যেমন আমার উপর নবুওয়াত সমাপ্ত করেছেন। (যারকানী, ২ খ, পৃ. ৩০০) আবওয়া+ নামক স্থানে আবূ সুফিয়ান ইবন হারিস২ এবং আবদুল্লাহ ইবন আবু উমাইয়া ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মক্কা থেকে মদীনা যাচ্ছিলেন ৷ পথিমধ্যে মুসলিম বাহিনীর সাথে তাদের সাক্ষাৎ হয় । আবু সুফিয়ান ইবন হারিস ইবন আবদুল মুত্তালিব নবী (সা) এর চাচাত ভাই ব্যতীত তার দুধ ভাইও ছিলেন। হযরত হালীমা সা'দীয়ার দুধ পান করেছিলেন, নবুওয়াতের পূর্বে নবী (সা) এর বন্ধু ছিলেন। কোন সময়ই নবী (সা) থেকে আলাদা হতেন না। নবুওয়াতের পর দোস্ত দুশমনে পরিণত হয়ে গেল। নবী (সা) এর বিরুদ্ধে কবিতা রচনা করেন। হযরত হাস্সান ইবন সাবিত (রা) তার কবিতার জবাবে কবিতা রচনা করেন৷ আবূ সুফিয়ান ইবন হারিস এর সাথে ছিলেন তার পুত্র জাফর। আবদুল্লাহ ইবন আবূ উমাইয়া রাসূল (সা)-এর ফুফাত ভাই ছিলেন । অর্থাৎ তিনি নবী সো)-এর ফুফু আতিকা বিনতে আবদুল মুত্তালিব-এর পুত্র ছিলেন । তিনিও রাসূল (সা) এর ঘোর বিরোধী ছিলেন, উভয়েই রাসূল (সা) এর মহান দরবারে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করেন, এ দু'ব্যক্তি দ্বারা রাসূল (সা) অনেক কষ্ট পেয়েছেন, ফলে তাদেরকে সাক্ষাতের অনুমতি প্রদান করেননি । উম্মুল মু'মিনীন হযরত উন্মে সালামা (রো) সুপারিশ করে আরঘ করেন, হে আল্লাহর রাসূল! একজন হলো আপনার চাচাত ভাই আর অপরজন হলো আপনার ফুফাত ভাই। নবী (সা) বললেন, আমার চাচাত ভাই আমার অনেক অনিষ্ট করেছে। আর ফুফাত ভাই হলো এরূপ ব্যক্তি, যে মক্কায় এ কথা বলত যে, আল্লাহর শপথ! আমি কখনই তোমার উপর ঈমান আনয়ন করব না এমন কি তুমি সিঁড়ি লাগিয়ে আকাশে না চড়বে এবং আমি স্বয়ং চোখে প্রত্যক্ষ করব যে, তুমি আকাশ থেকে এক দস্তাবিজ নিয়ে চারজন ফিরিশতাসহ অবতরণ করছ এবং তারা সাক্ষ্য ১. ০৯১৪। হামযার উপর যবর এবং »॥১ এর উপর সাকিন মন্কাও মদীনার মধ্যবর্তী একটি গ্রামের নাম । ২. ইনি হলেন আব সুফিয়ান ইবন হারিস যিনি প্রখ্যাত আবু সুফিয়ান ব্যতীত অন্যজন। দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।