২২ সীরাতুল মুস্তাফা (সা) ক্রুটি হয়ে গিয়েছে। রূহানী মেযাজ বা অভ্যন্তরীণ মানসিকতা স্বাভাবিক আছে । বদর যুদ্ধে অংশগ্রহণ তাদেরকে খাটি স্বর্ণে পরিণত করেছে। ঘটনাক্রমে অবাঞ্কিত ঘটনা ঘটে গিয়েছে। সুস্থ মানুষেরও কখনো কখনো সর্দি-কাশি হয়ে থাকে কিন্তু এটা থেকে আরোগ্য লাভের জন্য তেমন চিকিৎসার প্রয়োজন হয় না। স্বাভাবিক প্রকৃতিই এই ক্ষণস্থায়ী ব্যাধি দূরীভূত করতে পারে। নবী করীম (সা) হযরত হাতিব (রা)-কে ডেকে শুধু জিজ্ঞাসা করলেন, হে হাতিব! এটা কিরূপ ঘটনা? এই আকম্মিক ঘটনা ও অভিযোগ এরূপ ফলদায়ক হলো যে, মৃত্যু পর্যন্ত তার ব্যাপারে আর কোন অভিযোগ উত্থাপিত হয়নি। ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সো) ইসকান্দরিয়ার বাদশাহর নামে ইসলামের দাওয়াত সম্বলিত একটি পত্র দিয়ে হযরত হাতিব ইবন আবূ বালতা“আ (রো)-কে দূত হিসেবে প্রেরণ করেন । সুবহানাল্লাহ! নবী করীম সো)-এর দরবার কত মহান ছিল। একদিকে হযরত হাতিব রো)-কে ভুল সংশোধনের তালীম দেয়া হচ্ছে, অপরদিকে হযরত উমর (রা)-কে রূহানী চিকিৎসার প্রশিক্ষণ দান করা হচ্ছে, যাতে প্রয়োজনানুযায়ী হযরত উমর (রা) অপরাধ নির্ধারণ ও সংশোধনে ভুল না করেন। হযরত হাতিব (রো) এর পত্রের বিষয়বস্তু হযরত হাতিব রো)-এর পত্রের বিষয়বস্তু দ্বারা প্রমাণিত হয় যে, তার উদ্দেশ্য মুনাফেকী ছিল না। পত্রটি হলো £ ১153 42412 4111 ৮124111৭৬০০ ০৮৪ ০১৪০৪ ১৮৮০০ ৮৮০৮ 4111 ১১৮৯ ১৯৩ ৫ল৯৩1 411 ৬৪ 43৮0৫ ১১০৪ 43414 শী বিএন - ১০০413158১3 1১550 5০৪৩ 41১03 “হে কুরায়শ গোত্র! রাসূলুল্লাহ (সা) অন্ধকার রাতের মত ভয়াবহ এক বাহিনী নিয়ে তোমাদের নিকট আগমন করবেন যা বন্যার মত প্রবাহিত হবে । আল্লাহ্র শপথ! যদি রাসূলুল্লাহ (সা) স্বয়ং একাকীও তোমাদের নিকট আগমন করেন তাহলে আন্মাহ তা'আলা তাকে অবশ্যই সাহায্য করবেন এবং বিজয় ও সাহায্যের জন্য যে ওয়াদা আল্লাহ পাক তাকে দিয়েছেন, তা অবশ্যই পূরণ করবেন। অর্থাৎ তার বিজয় সৈন্যসামন্তের ওপর নির্ভরশীল নয় । অতএব, তোমাদের পরিণাম তোমরাই ভেবে দেখ । ওয়াস সালাম ।” এই পরত্রটি ইয়াহ্ইয়া ইবন সালাম স্বীয় তাফসীরে উল্লেখ করেছেন, আল্লামা কাসতাল্লানী (র) বুখারী শরীফের ব্যাখ্যায় কিতাবুল জিহাদে 'গুপ্তচরের বিধান অধ্যায়ে" পত্রটি বর্ণনা করেছেন। এছাড়া ফাতহুল বারী গ্রন্থে 'গাযওয়াতুল ফাতহ' অধ্যায়ে এবং 'আল-বিদায়া ওয়ান নিহায়া" গ্রন্থেও উল্লেখ করা হয়েছে।১ ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪ খ, পূ. ২০৪ । ফড্৮৬৬.211000110900107
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।