Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ২৩১ (রা) খিলাফত ও আমীরের পদের জন্য আগ্রহী ছিলেন না । যার ফলে হযরত ফাতিমার খোজ-খবর না নেয়ার মানসিকতা হযরত সিদ্দীক আকবরের অন্তরে কখনো সৃষ্টি হয়নি; বরং নবী (সা)-এর কলিজার টুকরা হযরত ফাতিমার অসস্তৃষ্টির আশংকা করে তিনি অস্থির হয়ে উঠেন এবং তার বাড়িতে গমন করে তাকে কথাবার্তা ও আলোচনার মাধ্যমে রাযী ও সন্তুষ্ট করেন। শীআ সম্প্রদায় যদি এ আবেদনকে যথেষ্ট মনে না করেন এবং হযরত আবু বকরকে অভিযুক্ত করেন, তাহলে তাদের নিকট আরয হলো এই যে, হযরত সিদ্দীক আকবর রো) হযরত ফাতিমাকে কতটুকু অসন্তুষ্ট করেছেন। বরং হযরত আলী (রা) যখন আবু জাহলের কন্যাকে বিবাহ করার কামনা ও ইচ্ছা প্রকাশ করেন, তখন হযরত ফাতিমাকে ততোধিক অসন্তুষ্ট করেন । যার ফলে রাসূল (সা) খুতবা প্রদান করে বলেন 8 ৮১১০] ১৪৪1৫১১০০৮৯ ২৯৪ ২৮৮0৪ সুতরাং শী'আগণ বলুন, হযরত আলী (রো) কিসের উপর ভিত্তি করে এই অভিপ্রায় ব্যক্ত করেন। পক্ষান্তরে হযরত আবূ বকরের নিকট ইরশাদে নববী ৪.০ (১৫১৮ ৬১৯১১ দলীল বিদ্যমান ছিল। কিন্তু হযরত আলীর নিকট এ ধরনের কোন দলীল বিদ্যমান ছিল না; বরং পারিবারিক বিষয়ে প্রায়ই হযরত আলী ও হযরত ফাতিমার মধ্যে পরস্পর মতবিরোধ ও মতানৈক্য সৃষ্টি হতো । ফলে একদিন পরস্পর মনোমালিন্যের কারণে হযরত আলী (রা) ক্রোধাৰ্বিত হয়ে মসজিদে নববীতে গিয়ে শুয়ে থাকেন । নবী (সা) এ কারণে হযরত আলীকে আবু তুরাব (২১১১1) উপাধিতে ভূষিত করেন। নবী করীম (সা) -এর মীরাস হযরত সিদ্দীক আকবর, হযরত ফারূক আযম, হযরত উসমান গণী, হযরত আলী মুর্তাযা এবং হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (সা) ইরশাদ করেন £ “আমরা অর্থাৎ নবীগণের সম্পদে কোন মীরাস হয় না। আমরা যা কিছু পরিত্যাগ করে যাব, এ সমস্ত আল্লাহর পথে সাদাকা ও কল্যাণের কাজে ব্যবহৃত হবে ।” এতে হিকমত হলো এই যে, ১. আল্লাহপাকের সৃষ্টির সবাই যাতে এটা অবগত হয়ে যায় যে, হযরত আশিয়ায়ে কিরাম সত্যের দাওয়াত ও দ্বীনের তাবলীগের জন্য যা কিছু পরিশ্রম ও কষ্ট স্বীকার, তা একমাত্র আল্লাহ তা'আলা সন্তুষ্টির জন্য করেছেন। এতে দুনিয়ার কোন বস্তু পাওয়ার কামনা ছিলনা ৷ এমনকি এতে সন্তান-সন্ততির কোন অংশ নেই। ২. আম্বিয়ায়ে কিরাম হলেন উম্মতের জন্য রূহানী পিতা । সুতরাং তাদের সম্পদ সমস্ত উম্মতের জন্য ওয়াকফ হবে । কোন বিশেষ ব্যক্তির জন্য তা নির্দিষ্ট হবে না। ৩. আহ্বিয়ায়ে কিরাম সর্বদা মহান আল্লাহর দরবারে হাযির থাকেন এবং প্রকৃত মালিকের ক্ষমতা প্রতি মুহুর্তে তাদের দৃষ্টির সামনে বিদ্যমান থাকে। এজন্য দড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।