Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ সীরাতুল মুস্তাফা (সা) শী'আগণ এর জবাবে বলেন, ফিদাকের বাগান যেহেতু ছিনিয়ে নেয়া হয়েছে এবং ইমামগণের নীতি হলো এই যে, ছিনিয়ে নেয়া বস্তু ফিরিয়ে দেয়া হলেও তারা গ্রহণ করেন না। সুতরাং শী“'আদের জবাবে আহলি সুন্নাত আল জামা'আত বলেন, শী'আদের মতে ফিদাকের বাগান যেমন ছিনিয়ে নেয়া হয়েছে, তেমনি খিলাফতও ছিনিয়ে নেয়া হয়েছে। কিন্তু কি কারণে হযরত আলী রো) এক সাধারণ বস্তু পরিত্যাগ করেন এবং খিলাফতের মত এক বিরাট বস্তুকে গ্রহণ করেন? খিলাফত ছিনিয়ে নেয়া হয়েছে বলে তার ধারণাও হয়নি। অতঃপর ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবিকারীদের এ খেয়াল উদিত হয়নি যে, খুলাফায়ে কিরাম তাদের খিলাফতের সময় ফকীর ও দরবেশদের মত জীবন যাপন করেছেন এবং আহ্‌লি বায়তের সদস্যদেরকে ৫০/৬০ হাজার দীনার প্রদান করতেন। প্রত্যেকবারের দানের মূল্য কি ফিদাকের বাগানের চেয়ে কম হবে? এছাড়া শাহজাদী শহরবানু অত্যন্ত শান ও মর্যাদার সাথে গ্রেফতার হয়ে আসেন । তখন খলীফা হযরত আলী ও হুসায়নকে গনীমতের অংশ দেয়ার পর তিনজনকে অতিরিক্ত ত্রিশ হাজার দিরহাম প্রদান করেন। এছাড়া শহরবানুকে সমস্ত অলংকারসহ হযরত হুসায়নকে দান করেন। যার প্রত্যেকটি মণিমুক্তা এত মূল্যবান ছিল যে, একটি মুক্তার মূল্য দ্বারা অনেকগুলো ফিদাকের বাগান ক্রয় করা যেত । সুতরাং যদি ধরে নেয়া যায় যে, ফিদাকের বাগান ছিনিয়ে নেয়া হয়েছে কিন্তু এর পর এত অধিক মূল্যবান হাদীয়া প্রদান করেছেন যার দ্বারা অসংখ্য ফিদাকের মত বাগান ক্রয় করা যেত। কাজেই শী'আগণ বিচার করতে পারেন যে তাদের অভিযোগ কি বেহুদা বা অনর্থক নয়? যদি কেউ কারো এক পয়সা ছিনিয়ে নিয়ে এক হাজার দান করে তাহলে সে কি কৃতজ্ঞতার উপযুক্ত নয়? শী“আদের নিকট আবেদন, শত শত বছর যাবত যে ইরানে লাখো লাখো শী“আ বাস করছে, এ ইরান ফারূক আযম (রা) কর্তৃক বিজিত হয়েছে। সুতরাং এখানে কি ছিনিয়ে নেয়া ফিদাক বাগানের ক্ষতিপূরণ শেষ হয়নি? একটি সন্দেহ এবং এর অপনোদন হযরত সাইয়্যেদা ফাতিমা (রা) যখন হ্যরত সিদ্দীক আকবরের নিকট নবী করীম (সা)-এর পরিত্যক্ত জমির মীরাস হিসেবে অংশ প্রদানের জন্য অনুরোধ করেন, তখন হযরত আবূ বকর (রা) বলেন, আম্বিয়া কিরামের পরিত্যক্ত সম্পত্তির কেউ ওয়ারিস হয় না। নবীদের পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর পথে সাদাকা হয়ে থাকে। ১৯৫৪০৩ 42124111 0154111০৬০০ 4৮১৮৪ 450 লি - 3৩০ ৮০৯ ৯০৯৬০ ১১ ৪ ০০০ দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।