সীরাতুল মুস্তাফা (সা) ২২৫ আকবরের বিরুদ্ধে মর্মবেদনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন তিনি আন্তরিকতা ও বন্ধুত্সুলভ তিরস্কার ও অভিযোগের সুরে তাদের বলেন, তোমরা কি হযরত আবূ বকরকে মিথ্যাবাদী ও খেয়ানতকারী মনে করছ? আল্লাহর শপথ! হযরত আবু বকর তো একজন নেককার সত্যপথের কাণ্তারী ও হকপন্থী ছিলেন। বস্তুত হযরত উমর (রো) দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, হযরত আলী ও হযরত আব্বাসের অন্তরে হযরত সিদ্দীক আকবরের মহব্বত এরপ দৃঢ়ভাবে স্থায়ী হয়ে রয়েছে যে, যা কোনভাবেই দূরীভূত হবে না। সুতরাং যার দ্বারা দুঃখ ও বেদনা সৃষ্টি হতে পারে এরূপ বাক্য উচ্চারণ করা কোন সত্যিকার মহব্বতকারীর শানের উপযোগী নয়। ফিদাকের বাগানের হাকীকত ফিদাকের বাগানটি ছিল একটি ক্ষুদ্র খেজুরের বাগান । এ বাগানের আয় থেকে নবী (সা) স্বীয় পরিবারবর্গের সারা বছরের জীবকা নির্বাহের ব্যয় প্রদান করতেন । বাকী যা কিছু অবশিষ্ট থাকত, তা ফকীর-মিসকীনদের মধ্যে বন্টন করে দিতেন। রাসূল (সা)-এর ইনতিকালের পর হযরত সিদ্দীক আকবর (রা) যখন প্রথম খলীফা নির্বাচিত হলেন, তখন হযরত ফাতিমা (রা) উক্ত বাগান ওয়ারিস হিসেবে তাকে প্রদানের জন্য অনুরোধ করেন। হযরত সিদ্দীক আকবর (রা) জবাবে বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট শুনেছি তিনি বলেছেন, “আমরা নবীগণের কেউ ওয়ারিস হয় না এবং আমরাও কারো ওয়ারিস হই না। আমরা যা কিছু পরিত্যাগ করি তা সাদাকা ও ওয়াকফ হিসেবে গণ্য হবে ।” হযরত ফাতিমা (রা) এটা শুনে লজ্জিত ও চিন্তিত হন। অতঃপর এ ব্যাপারে আর কোন কথা বলেননি । ফিদাকের বাগান একটি সাধারণ বাগান ছিল । এটা লাখো-কোটি টাকার জমিদারী ছিল না। যার সম্পর্কে এটা বলা যায় যে, এ বিশাল বাগান ছিনিয়ে নিয়ে খলীফা এর আয় দ্বারা স্বীয় পরিবারবর্কে নিয়ে রাজকীয় ও জাকজমকপূর্ণ জীবন যাপন করছেন । কোন খলীফা এ বাগানকে তার সন্তান-সন্ততির জন্য বায়নামা অথবা হেবানামা লিপিবদ্ধ করে দেননি, বরং শরী“আতের বিধান অনুযায়ী পাওনাদারদের মধ্যে বাগানের আয় বন্টন করতেন। এমনকি যখন হযরত আলী (রা) খলীফা নির্বাচিত হন, তখন উক্ত বাগান যথারীতি তার অধিকারে চলে আসে । এবং তিনি পূর্ববর্তী খলীফাদের নীতি এই বাগানের ব্যাপারে অব্যাহত রাখেন । ব্যক্তিগত কোন স্থার্থ এতে প্রবেশাধিকার পেত না। হযরত আলী (রা) স্বীয় খিলাফতের সময় পূর্ববর্তী খলীফাদের মত এই বাগানের ব্যবস্থাপনার দায়িত্ব নিজ অধিকারে রাখেন । শী'আদের মতানুযায়ী যদি ফিদাকের বাগান আহলি বায়তের হক হয়ে থাকে এবং পূর্ববর্তী খলীফাগণ ছিনিয়ে নিয়ে থাকে, তাহলে হযরত আলী (রা) স্বীয় খিলাফতকালে ছিনিয়ে নেয়া বস্তু কেন হকদারগণকে ফিপিয়ে দেননি? সীরাতুল মুস্তফা (সা) ৩য় খন্ড-_১৫ ফড/,2110000109.001)
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।