২২৪ সীরাতুল মুস্তাফা (সা) বরং প্রথমবার হযরত উমরের নিকট হযরত আলী ও হযরত আব্বাসের গমন শুধু মুতাওয়াল্লীর পদ হাসিলের জন্য ছিল । যেমন 1711 (43১ শব্দ দ্বারা এটা স্পষ্ট বুঝা যায়! কেননা ৮৪১ শব্দের অর্থ কোন বস্তু কারো নিকট সোপর্দ করা, মীরাস এবং মালিক হওয়ার সূত্রে কোন বস্তুর দেয়ার উপর ০৪, শব্দ আরোপ করা যায় না। কিন্তু হযরত আবূ বকর (রা) মুতাওয়াল্লী হিসেবে কাউকে কিছু দেয়া পছন্দ করেননি । কেননা হযরত ফাতিমার মীরাস লাভের আবেদন, ঘটনা তখন তাজা ছিল এবং এ ঘটনা সবাই অবহিত ছিল । এ সময় যদি মুতাওয়াল্লী হিসেবেও সম্পত্তি প্রদান করতেন, তাহলে সবাই এটা মীরাস মনে করত । এজন্য হযরত আবু বকরের প্রতি হযরত আলী ও হযরত আব্বাসের অসন্তোষ ছিল যে, তিনি তাদেরকে মুতাওয়াল্লী প্রদানেও সম্মত হননি এবং এটাও আশ্চর্য নয় যে, মানবীয় দুর্বলতার কারণে তাদের মনে এ ধারণা সৃষ্টি হতে পারে যে, যদিও এই হাদীস হ৪১.০ [১৫১৮০ ৬১৬১১ নিঃসন্দেহের সহীহ । কিন্তু আমাদের অভিভাকত্রে অধিকার ও যোগ্যতার মধ্যেও সন্দেহ নেই, তথাপি এ জমি যা হযরত সিদ্দীক আকবর (রা) স্বীয় অধিকারেই রেখেছেন, নিশ্চয়ই কোন কারণ আছে। হযরত আলী ও হযরত আব্বাসের এ ধারণা অথবা কোন উক্তির কারণে হযরত উমরের মনোবেদনা সৃষ্টি হয়। ফলে তিনি সতর্কতা ও অভিযোগের সুরে বলেন, তোমরা কি হযরত আবু বকরকে মিথ্যাবাদী, পাপী ও খেয়ানতকারী মনে করছ। যেমন, আত্মীয় এবং বন্ধু-বান্ধব থেকে কোন অসতর্কতা অমনোযোগিতা প্রকাশ পায়, তখন অতিরঞ্জিতভাবে এটা বলে থাকে যে, তোমরা কি আমাকে ভাই বা বন্ধু মনে কর না, অথচ অন্তরের অন্তস্থলে তাদের মহব্বত স্থায়ী আসন করে নিয়েছে। কিন্তু প্রকাশ্য কোন কথা বা ঘটনা সংঘটিত হলে এরূপ বলে থাকে । নিন্দা ও তিরঙ্কারের ক্ষেত্রে পবিত্র কুরআন আল্লাহর কালামেও এরূপ বাকপদ্ধতি রয়েছে। যেমন- ঃ র্ দানি রি 1১:১৫ ১৪৫০ 55411 9 হি “অবশেষে যখন রাসূলগণ নিরাশ হলো এবং ভাবল যে, তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে তখন তাদের নিকট আমার সাহায্য আসল ।” (সূরা ইউসুফ £ ১১০) মূলত আধিয়ায়ে কিরাম আন্তরিকভাবে এটা বিশ্বাস করেন যে, আল্লাহ তা'আলার ওয়াদা নিঃসন্দেহে সত্য । একদিন অবশ্যই আল্লাহর সাহায্য আসবে কিন্তু মানবীয় স্বভাব-প্রকৃতির কারণে যখন আম্িয়ায়ে কিরামের অন্তরে অনিচ্ছাকৃত অস্থিরতা ও পেরেশানী সৃষ্টি হয়, তখন আল্লাহ তা'আলা স্বীয় অন্তরঙ্গ বন্ধুদেরকে অভিযোগের সুরে বলেন, সাহায্য পৌছানোর মধ্যে একটু বিলম্ব হওয়ায় এই ধারণা করছ যে, আল্লাহ তা'আলা তার নবীগণের সাথে মিথ্যা অঙ্গীকার করেছেন । এমনিভাবে হযরত উমর (রা) যখন প্রত্যক্ষ করেন যে, হযরত আলী এবং হযরত আব্বাসের কথায় হযরত সিদ্দীক দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।