সীরাতুল মুস্তাফা (সা) ২২৩ অংশ অনুযায়ী পৃথকভাবে মুতাওয়াল্লী করা হোক, যাতে বিরোধ ও মতানৈক্যের পরিস্থিতি সৃষ্টি না হয়। তারা মুতাওয়াল্লীগিরি বন্টন চেয়েছেন, মীরাসের বণ্টন নয়। কিন্তু হযরত উমর রো) এটা অনুমোদন করেননি । কারণ ভবিষ্যতে মানুষ যাতে এ মুতাওয়াল্লীগিরি বন্টন দ্বারা মীরাসের বন্টন মনে না করে। কিছু দিন পর্যন্ত যৌথভাবে মুতাওয়াল্লীর দায়িত্ব চলতে থাকে । পরে হযরত আলী (রা) হযরত আব্বাসের অধিকার উঠিয়ে দেন এবং সমস্ত সম্পত্তির উপর তিনি নিজের একমাত্র অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি সঠিক ও ন্যায়নীতির দৃষ্টিতে এর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। হযরত আলীর এককভাবে এ সম্পত্তির মুতাওয়াল্লী হওয়া এ বিষয়ে প্রমাণ বহন করে যে, এ সম্পত্তি হযরত আলীর নিকটও ওয়াকফ ছিল, কারো মালিকানা বা মীরাস ছিল না। কেননা একজন মুতাওয়াল্লীর দ্বারা অপর মুতাওয়াল্লীর অধিকার রহিত করা যুলম নয়, বরং অনেক সময় কল্যাণ চিন্তা করে এরূপ করা হয়ে থাকে । অবশ্য কারো মালিকানা এবং মীরাসের উপর অধিকার গ্রহণ করা যুলম। হযরত আলী (রা) শী“আদের নিকট নিষ্পাপ এবং আহলি সুন্নাত ওয়াল জামা“আতের নিকটও তিনি নিষ্পাপ । কারো মালিকানা এবং মীরাসের উপর হস্তক্ষেপ করা বা ছিনিয়ে নেয়া তীর পক্ষে সম্পূর্ণ অসন্ভব। যদি এটা মীরাস হতো তাহলে এতে হযরত আব্বাস ব্যতীত উদ্মুল মুমিনীনদের অংশ থাকত এবং এটা প্রদান করাও জরুরী হতো । হযরত আলী ও হযরত আববাস কর্তৃক (রা) হযরত উমর (রা)-এর নিকট অর্ধেক অর্ধেক করে জমির বণ্টন করে মুতাওয়াল্লী করে দেয়ার আবেদনের দ্বারা এটা প্রমাণিত হয় যে, উভয়ের মধ্যে বিরোধ শুধু মুতাওয়াল্লী নিয়োগ সম্পর্কে ছিল, মীরাস সম্পর্কে ছিল না। মীরাস বন্টন করে দেয়ার মধ্যে কোন জটিলতা বা অসুবিধা নেই; বরং যৌথ মালিকানাধীন কোন বস্তুকে দু'জন মালিকের মধ্যে বন্টন করে দেয়া বিবেকবুদ্ধি এবং শরী 'আতের দৃষ্টিতে উত্তম । এছাড়া তাদের থেকে হযরত উমরের এ অঙ্গীকার গ্রহণ করা যে, তোমরা এ জমির আয় নবী করীম (সা) এর মত ব্যয় করবে । এ বিষয়টিও প্রমাণ করে যে, হযরত উমর রো) তাদের মুতাওয়াল্লী বানিয়ে ছিলেন, নতুবা এ শর্তের কি অর্থ হতে পারে । যদি মীরাস হিসেবে বন্টন করতেন, তাহলে মীরাসের মালিক তো হলেন অংশীদারগণ । স্বীয় বস্তু ব্যবহারের একমাত্র ক্ষমতা হলো মালিকের । সুতরাং মালিকের নিকট থেকে এ ধরনের অঙ্গীকার গ্রহণ করার কোন অর্থ হয় না। অতঃপর কিয়ামত পর্যন্ত এর বিরোধী কোন নির্দেশ প্রদান করব না বলে হযরত উমরের উক্তি প্রমাণ করে যে, নবী করীম (সা) এর পরিত্যক্ত সম্পত্তি হযরত আলী ও হযরত আব্বাঁসকে মুতাওয়াল্লী হিসেবে প্রদান করেছেন মীরাস হিসেবে নয় । কেননা মীরাস বন্টনের মধ্যে কোন জটিলতা নেই। প্রত্যেক ওয়ারীসকে তার অংশ প্রদান করার মধ্যে দোষের কিছু নেই। দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।