২২২ সীরাতুল মুস্তাফা (সা) মাধ্যমে তাদের উপর এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে, এটা মীরাস নয়; বরং এটা হলো ওয়াকফ । হযরত আব্বাস ও হযরত আলী (রা) এটা গ্রহণ করেন এবং মালিক না হয়ে যৌথভাবে উভয়ে মদীনার সম্পত্তির মুতাওয়াল্ী হয়ে গেলেন । খায়বার ও ফিদাকের জমির ব্যবস্থাপনা হযরত উমর (রা) নিজের হাতে রাখেন । এভাবে হযরত উমর (রা) নবী (সা)-এর পরিত্যক্ত সম্পত্তি দু'ভাগে বন্টন করেন। একটি হলো বনূ নযীরের সম্পদ অর্থাৎ মদীনার সম্পদ যার আয় থেকে আহলি বায়ত ও উম্মুল মু'মিনীনের বাৎসরিক খরচাদি প্রদান করা হতো । এর ব্যবস্থাপনার দায়িত্ব হযরত আব্বাস ও হযরত আলীর উপর অর্পণ করেন । কেননা তারা উভয়ে আহলি বায়তের প্রয়োজনীয়তা খুব ভালভাবে অবগত ছিলেন। এজন্য উভয়ে মুতাওয়াল্লী হওয়ার আশা পোষণ করতেন। কেননা নবীর ওয়াকফ-এর মধ্যে নিকটাত্ীয়েরও হক রয়েছে, বরং তাদের হক ও অধিকার অগ্রগণ্য । ফলে হযরত উমর (রা) মনে করেন যে, এ সমস্ত সম্পত্তির মুত্তাওয়াল্লী তাদেরকে নিয়োগ করা যথার্থ হবে এবং 2.০ (১৫১০০ ৬০১১১ এ হাদীসের আলোচনা সর্বত্র বিস্তার লাভ করেছে । এজন্য এখন এ আশংকা নেই যে, লোকজন এটা মীরাস মনে করবে । তদনুসারে বনূ্ নযীরের সম্পত্তি তাদের উভয়ের নিকট মুতাওয়াল্লী হিসেবে অর্পণ করেন। অপর সম্পত্তি অর্থাৎ ফিদাক ও খায়বারের সম্পত্তির আয় যেহেতু জনকল্যাণে ব্যয় করা হতো, ফলে খলীফা হিসেবে উক্ত সম্পত্তির ব্যবস্থাপনা হযরত উমর (রা) নিজের দায়িত রাখেন । বেশ কিছু দিন হযরত আলী ও হযরত আব্বাস (রা) একমত্যের ভিত্তিতে মদীনার সম্পত্তির ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। কিন্তু কিছু দিন পর উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয় । কেননা একই সম্পত্তির দু'জন মুতাওয়াল্লী হলে মতপার্থক্যের কারণে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় । তাই ফয়সালার জন্য উভয়ে হযরত উমরের নিকট গমন করে আবেদন করেন যে, মদীনার সম্পত্তির মৃতাওয়াল্লীগিরি দু'ভাগে বন্টন করে দিন। এক অংশের মুতাওয়ালি হযরত আলীকে এবং অপর অংশের মুতাওয়ালি হযরত আব্বাসকে বানিয়ে দিন। যাতে পরস্পর মতানৈক্য ও বিরোধ থেকে নিরাপদ হয়ে যায়। কিন্তু হযরত উমর (রা) এর বিরোধিতা করে তা অস্বীকার করেন এবং এমত পেশ করেন যে, যদি প্রত্যেক মুতাওয়াল্লীর অংশ আলাদা করে দেয়া হয়, তাহলে এটা মীরাস বন্টনের মত হয়ে যাবে । এজন্য হযরত উমর (রা) মুতাওয়াল্লীর দায়িত্ব দু'ভাগে বন্টন করার বিষয়টি অস্বীকার করেন এবং এটা কিয়ামত পর্যন্ত হবে না বলে ঘোষণা প্রদান করেন। (আশৃআতুল লুম'আত, ৩য় খ, পৃ. ৪৮০. ফায় অধ্যায়) এবং এও বলেন যে, যদি তোমাদের দ্বারা মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করা সম্ভব না হয়, তাহলে এ জমি আমাকে ফিরিয়ে দাও। আমি পূর্ববর্তীদের ন্যায় নিজেই এর ব্যবস্থা গ্রহণ করব । হযরত আববাস ও হযরত আলীর উদ্দেশ্য ছিল এই যে, প্রত্যেককে তার দড্৮৬৬.2110001102,00107
— Page 224 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.