২২০ সীরাতুল মুস্তাফা (সা) (মা'আযাল্লাহ) একটি পয়সাও ব্যয় করতেন না। বাহ্যিক দৃষ্টিতে মালিক হিসেবে ব্যবহারের পুণঙ্গি ক্ষমতা ছিল কিন্তু প্রকৃতপক্ষে ছিলেন মুতাওয়াল্লীর মত। এ সমস্ত জমি ছিল আল্লাহর অর্থাৎ ওয়াকফ এবং নবী (সা) আল্লাহর তা'আলার নির্দেশে এর মুতাওয়াল্লী ছিলেন। তীর নির্দেশেই ব্যয় করতেন। যেহেতু আল্লাহ তা'আলার পক্ষ থেকে এ নির্দেশ ছিল যে, এ সমস্ত জমির আয় থেকে স্বীয় পরিবারবর্গের বছরের ব্যয় প্রদান করবে, তাই রাসূল (সা) বনী নযীরের সম্পত্তির আয় থেকে উম্মুল মু'মিনীনদের বছরের ব্যয় প্রদান করতেন। নবী (সা) এর ইনতিকালের পর আহলি বায়তের এ ধারণা হলো যে, এ সমস্ত জমি রাসূলুল্লাহ (সা)-এর মালিকানাধীন এবং নিজস্ব সম্পদ ছিল। ফলে ওয়ারিস হিসেবে আহলি বায়তের মধ্যে বন্টন করা উচিত । এ কারণে হযরত ফাতিমা রো) খায়বার, ফিদাক এবং বনী নযীরের সম্পত্তি থেকে হযরত আবু বকরের নিকট স্বীয় অংশ প্রদানের জন্য দাবী করেন। হযরত সিদ্দীক আকবর (রা) জবাবে বলেন, আমি স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনেছি, তিনি ইরশাদ করেছেন ঃ “আমরা নবীগণ না কারো সম্পদের ওয়ারিস হয়ে থাকি এবং কেউ না আমাদের সম্পদের ওয়ারিস হয়ে থাকে ৷ আমরা যা কিছু সম্পদ ত্যাগ করে যাব তা আল্লাহর রাহে সাদাকা ও খায়রাত হয়ে যাবে ।” অবশ্য যে ব্যয় এতে নির্ধারিত রয়েছে, তা নিয়মানুযায়ী অব্যাহত থাকবে এবং যে সমস্ত কাজে নবী করীম (সো) ব্যয় করতেন হযরত আবূ বকর (রা) একইভাবে এ কাজে ব্যয় করবেন। রাসূলুল্লাহ সো)-এর পরিবারবর্গ এ সম্পদ থেকে ততটুকু ভোগ করবে, যতটুকু নবী করীম (সা)-এর যুগে ভোগ করতেন। আল্লাহর শপথ, নবী (সা)-এর আত্মীয়দের সাথে সদ্যবহার ও ইহসান করা আমার নিকট স্বীয় আত্মীয়দের সাথে সম্যবহার ও ইহসান করার চেয়ে অধিক প্রিয়। হযরত সিদ্দীক আকবরের এ জবাবে হযরত ফাতিমা (রা) পছন্দ হয়নি এবং তিনি ব্যথিত হন। কেন ব্যথিত হলেন তা জানা যায় না। অথচ হযরত আবূ বকর (রা) হযরত ফাতিমার সম্মানিত পিতা নবী করীম (সা)-এর সুস্পষ্ট হাদীস বর্ণনা করেছেন। তার ওযর স্পষ্ট । কিন্তু হযরত ফাতিমার (রা) কষ্ট ও বিষাদের কারণে অত্যন্ত ব্যাকুল ও চিন্তাবিত ছিলেন। হযরত সিদ্দীক আকবর (রা) নবী (সা)-এর বাণীর উপর আমল করে তার সম্পত্তি থেকে ওয়ারিস হিসেবে কাউকে কিছু প্রদান করেন নি। এমনকি স্বীয় কন্যা হযরত আয়েশা, হযরত উমরের কন্যা হযরত হাফসা এবং অন্যান্য উদ্মুল মুমিনীনকে ওয়ারিস হিসেবে কিছুই প্রদান করেন নি। অবশ্য হযরত ফাতিমাকে সম্মত ও খুশি করানোর জন্য তাদের বাড়ি গমন করেন এবং তাদের নিকট ওযর পেশ করেন । ফলে হযরত ফাতিমা (রা) হযরত সিদ্দীক আকবরের উপর সন্তুষ্ট হয়ে যান। ফড্৮৬৬.211000110200107
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।