সীরাতুল মুস্তাফা (সা) ২১৯ নবী করীম (সা)-এর পরিত্যক্ত সম্পদ নবী (সা) সারা জীবন দরবেশ ও ফকীরের মত যাপন করেছেন । দু'দু'মাস পর্যন্ত ঘরে তাওয়া চড়িয়ে রুটি তৈরি করা হত না, পাকা ও কাচা খেজুর আহার করে দিন কাটিয়েছেন। কম্বল পরিধান করতেন এবং চটের উপর বসতেন। সুতরাং নবী (সা)-এর নিকট এমন কি থাকতে পারে যা ইনতিকালের পর তিনি স্বীয় ওয়ারিসগণের জন্য রেখে যেতে পারেন? উম্মুল মুমিনীন হযরত জুওয়াইরিয়া -এর ভাই হযরত আমর ইবন হারিস (রা) বলেন ঃ [০ ৯১১ 45৩০ ১০ ৮14৩ 4212 41411 ৮1০০ 4111 1০ ১০৮১ 5107555555155551551581155578518515587175515 - 50০5৩1120০৫ ০০৯১ ০১৯০ ২৪০০ ৯৯ “নবী সো) ইনতিকালের সময় কোন দিরহাম, দীনার এবং কোন গোলাম বা বাদী রেখে যাননি । কেবল একটি সাদা খচ্চর, হাতিয়ার এবং কিছু জমি যা তিনি জীবিতকালে মুসলমানদের মধ্যে সাদাকা বা ওয়াকফ করে দিয়েছেন ।” (বুখারী শরীফ ওসীয়্যত অধ্যায়) আমর ইবন হারিসের হাদীসে যে জমির কথা উল্লেখ করা হয়েছে, এর দ্বারা তিনটি সম্পত্তির কথা বুঝানো হয়েছে ঃ ১. মদীনার সম্পত্তি, মদীনার সম্পত্তির দ্বারা বনূ নযীর থেকে প্রাপ্ত সম্পত্তি বুঝানো হয়েছে। যা আল্লাহ তা'আলার নবী (সা)-কে ফায় (৪) হিসেবে দান করেছেন। কুরআনুল করীমে এর উল্লেখ রয়েছে । এ জমি সর্বদা রাসূল (সা)-এর অধিকারে ছিল। এ জমির উৎপাদন থেকে তিনি স্বীয় পরিবারের বছরের ব্যয় নির্বাহ করতেন । যা কিছু অবশিষ্ট থাকত তা দ্বারা হাতিয়ার, ঘোড়া এবং জিহাদের আসবাবপত্র ক্রয় করতেন। (সেহীহ বুখারী, কিতাবৃত তাফসীর, পৃ. ৭২৫, সুরা হাশর) ২. খায়বারের জমি, যা তিনি অংশ হিসেবে পেয়েছেন, ৩. ফিদাকের অর্ধেক জমি যা তিনি খায়বার বিজয়ের পর খায়বারবাসী থেকে সন্ধিসূত্রে লাভ করেছেন। খায়বার ও ফিদাকের উৎপন্ন ফসল থেকে দুর্যোগ ও আকম্মিক প্রয়োজনে ব্যয় করতেন। এ সমস্ত জমি রাসূলুল্লাহ (সা)-এর মনে করা হত এবং অমৃত্য নবী (সা)-এর অধিকারে ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল (সা)-কে এ জমি ব্যবহারের ক্ষমতা দেয়া হয়েছিল। কিন্তু রাসূল (সা) এ জমির উৎপন্ন ফসল ও আয় থেকে পরিবারবর্ের শুধু প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতেন এবং অবশিষ্ট উৎপন্ন ফসল ও আয় দ্বারা ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে ব্যয় করতেন। নিজেদের সুখশান্তির জন্য ফড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।