সীরাতুল মুস্তাফা (সা) ১১৭ ১০. খিলাফতের বিষয় আহ্লি সুন্নাত ওয়াল জামা “আত এবং শী “আ সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা আহ্লি সুন্নাত ওয়াল জামা'আত ও শী'আ সম্প্রদায়ের মধ্যে খিলাফতের মাসায়ালাটি হলো সবচেয়ে বিরাট মতপার্থক্যের বিষয় ৷ সুতরাং আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণন। করব যে, মতপার্থক্যের উদ্দেশ্য ও বিষয়টি কি? শী'আদের মতে খিলাফতের দায়িত্ নিকটাত্মীয় ও বিবাহের সুত্র সম্পর্কের উপর নির্ভর করে । তাই শী'আদের মতে রাসূলুল্লাহ্ (সা)-এর পর খিলাফত হযরত আলীর পাওয়ার কথা ছিল। কেননা তিনি নবী (সা)-এর নিকটাত্মীয় ও জামাতা ছিলেন। আহ্লি সুন্নাত ওয়াল জামা“আতের মতে খিলাফত লাভের জন্য শর্ত হলো নৈকট্য লাভ ও ঘনিষ্ঠতা অর্জন করা, আত্মীয়তার সম্পর্কের উপর তা নির্ভর করে না। যে ব্যক্তি আল্লাহর তা'আলা ও তার রাসূলের অধিক ঘনিষ্ঠ হবেন, তিনি রাসূলুল্লাহ্ সা)-এর খলীফা এবং নবীর স্থলাভিষিক্ত হবেন । খিলাফতের সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই। যদি আত্মীয় বা গোত্রের কারণে খিলাফত হাসিল হত, তাহলে মহানবী (সা)-এর পর তীর চাচা হযরত আব্বাস অথবা তার কন্যা হযরত ফাতিমা (রা) খলীফা হতেন। বরং এ ক্ষেত্রে হযরত ফাতিমা (রা) খলীফা হতেন এবং কোন পুরুষ তার পক্ষে খিলাফতের কাজ বাস্তবায়ন করতেন। হযরত ফাতিমার পর ইমাম হাসান দ্বিতীয় খলীফা, তার পর ইমাম হুসায়ন তৃতীয় খলীফা এবং ইমাম হুসায়নের পর হযরত আলী (রা) জীবিত থাকলে তিনি চতুর্থ খলীফা নির্বাচিত হতেন । মোটকথা যদি খিলাফতের যোগ্যতা আত্মীয়তা উপর নির্ভরশীল হতো, তাহলে শী'আদের নীতি অনুযায়ী হযরত আলী চতুর্থ খলীফা হতেন । সুতরাং আহলি সুন্নাত ওয়াল জামা'আত যদি হযরত আলীকে চতুর্থ খলীফা নির্বাচন করে থাকেন তাহলে এতে অপরাধ হবে কেন। আনসার ও মুহাজিরদের বায়“আতের মধ্যেমেই হযরত আলী (রা) খলীফা নির্বাচিত হয়েছেন । শী'আগণ তাকে কিছুই প্রদান করেন নি। যদি জামাতা হওয়ার বিষয়টি গুরুতৃ দেয়া হয়, তাহলে এ দৃষ্টিকোণ থেকে হযরত উসমান গণী (রা) ক্রমানুসারে খিলাফতের অধিক হকদার ছিলেন । কেননা তিনি পর্যায়ক্রমে নবী (সা)-এর দু'কন্যাকে বিয়ে করেন। এজন্য তিনি মুসলিম মিল্লাতের নিকট যিন্নূরাইনের (১ ০১১৯) বিশেষ উপাধিতে প্রসিদ্ধ হয়েছেন। বস্তৃত হুযুরের যে দু'জন কন্যার পর্যায়ক্রমে হযরত উসমানের সাথে পরিণয় হয়েছিল-তারা উভয়ই রাসূল (সা)-এর জীবিতকালেই ইনতিকাল করেন । কিন্তু এটা খিলাফতের অধিকারকে বাতিল করেনি । কেননা পরিণয়ের কারণেই তার এ মর্যাদা হাসিল হয়েছিল স্ত্রীর জীবিত থাকা বা না থাকার মধ্যে এতে কোন পরিবর্তন হয়নি । যেমন হযরত ফাতিমার ইনতিকালের পণ হযরত আলীর জামাতার মর্যাদা বহাল ছিল । হযরত আলীর এ মর্যাদা হযরত ধণঠিমাপ ইনতিকালের কারণে রহিত হয়ে যায়নি । ফড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।