Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১১৫ আকবরের খিলাফতকে হক ও রাশেদাহ্‌ মনে করতেন । তার খিলাফতের বিরুদ্ধে কিছু বলা ফিতনা-ফাসাদ মনে করতেন। হযরত আলীর নিকট যদি সিদ্দীক আকবরের খিলাফত হক ও ন্যায় না হত, তাহলে তিনি তার বিরুদ্ধে অবশ্যই মুকাবিলা ও জিহাদ করতেন । যেমন হযরত মুআবিয়ার বিরুদ্ধে করেছেন৷ কেননা আসাদুল্লাহ আল-গালিব হওয়ার পর আদাউল্লাহ বা আল্লাহর শত্রদের সাথে মুকাবিলা না করা হলো চূড়ান্ত পর্যায়ের ভীরুতা ও ঈমানী দুর্বলতা । সুতরাং হযরত আলীর এ চুপ থাকা যদি নিরুপায় ও বাধ্য হওয়ার কারণে ঘটে থাকে তাহলে এরপ ব্যক্তি আমীর ও খলীফা হওয়ার উপযুক্ত নন। যদি এটা বলা হয় যে, হযরত আলী রো) শক্তি থাকা সত্তেও খিলাফত ও ওসীয়্যতের কথা তাকিয়্যার কারণে প্রকাশ করেননি, তাহলে এটা কাপুরুষতা ও ভীরুতা এবং মুনাফেকী । সুতরাং ভীরু ও মুনাফিক খলীফা হতে পারে না। শী'আ সম্প্রদায় বলেন, পূর্ববর্তী তিন খলীফার প্রতি হযরত আলীর অনুগত থাকা, মসজিদে তাদের পিছনে নামায আদায় করা, তাদের মত কুরআন তিলাওয়াত করা, কোন বিষয়ে তীদের বিরোধিতা না করা এগুলো সবই ছিল তাকিয়্যার কারণে । কিন্তু এখানে একটি প্রশ্ন হতে পারে এই যে, হযরত আলী (রা) যখন স্বীয় খিলাফতকালে খুতবা প্রদানকালে তিনজন খলীফার ফযীলত বর্ণনা করতেন, সুতরাং এটাও যদি তাকিয়্যার জন্য হয়ে থাকে, তাহলে আমরা জিজ্ঞাসা করবো যে, আমীরুল মুমিনীন হযরত আলী (রা) কিরূপ আসাদুল্লাহ (আল্লাহর বাঘ) ছিলেন, যিনি তিনজন খলীফার ইনতিকালের পরও তাদেরকে ভয় পেতেন এবং ভয় পেয়ে তাদের প্রশংসা করতেন! আফসোস আসাদুল্লাহ বা শেরে খোদা হয়ে মৃত্যুকে ভয় করেন, খলীফা ও বাদশাহ হওয়ার পরও তাদের মত ও নীতি অনুযায়ী আহকাম জারী করেন। মাশাআল্লাহ, হযরত আলী (রা) এরূপ ভীরু ও কাপুরুষ ছিলেন না। যেমনটি শী“আ সম্প্রদায় বলে থাকে। আহলি সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা হলো এই যে, হযরত আলী (রা) বাস্তবেই ছিলেন শেরে খোদা এবং তার বাহির ও ভিতর একই ছিল । শী“আ সম্প্রদায় বলেন, তার বাহির ও ভিতর ছিল আলাদা । বান্দা শুধু প্রকাশ্য অবয়ব প্রত্যক্ষ করে থাকে । অন্তরের খবর আল্মাহ ভাল জানেন । হযরত আলী (রা) যখন বাহ্যিকভাবে মিশ্বরের উপর দাড়িয়ে তিনজন খলীফার প্রশংসা করেন, তখন মুসলমানদের ফরয হলো এই যে, হযরত আলী (রা)-কে সত্যবাদী মনে করবে । শী'আদের মতে হযরত আলী (রা) নিষ্পাপ ছিলেন। নিষ্পাপ ব্যক্তির আনুগত্য করা ফরয এবং তার নাফরমানী করা ফাসেকী ৷ মূলত এ বিষয়ে পক্ষের স্বীকৃতি রয়েছে যে, হযরত আলী (রা) সিদ্দীক আকবরের খিলাফতের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এমনিভাবে হযরত উমর ফারূক ও হযরত উসমান (রা)-এর ফিলাফতের শুরু থেকে শেষ পর্যস্ত সমস্ত গুরুতৃপূর্ণ বিষয়ে দড্৮৬৬.21170001102,00107

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।