Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ২০৫ সম্মান প্রদর্শন বা তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখা আমার আত্মীয়দের চেয়ে আমার নিকট অধিক প্রিয় ও পছন্দনীয় । ফিদাকের মালামাল ও বনী নযীরের সম্পর্কে পরস্পর যে মতানৈক্য সৃষ্টি হয়েছে আমি সেখানে দানের ব্যাপারে কোন কার্পণ্য করিনি এবং রাসূলুল্লাহ (সা)-এর নীতি পরিত্যাগ করিনি ৷ যেভাবে তিনি এ সমস্ত মালামাল বিতরণের ব্যবস্থা করতেন, আমিও সেভাবেই করেছি। হযরত আলী (রা) হযরত সিদ্দীক আকবরকে বললেন, আপনার সাথে আমার অঙ্গীকার হলো এই যে, দ্বিপ্রহরের পর আমি বায়'আত গ্রহণের জন্য হাযির হব। হযরত আবু বকর (রা) যুহর নামাযের পর মিম্বরের উপর আরোহণ করে আল্লাহ তা'আলার প্রশংসা করেন । অতঃপর হযরত আলীর মর্যাদা, তার বায়'আত না করা এবং বিলম্ব করার ওযর বর্ণনা করেন এবং ইসতিগ্ফারের পর মিষ্বর থেকে অবতরণ করেন৷ এরপর হযরত আলী (রা) আল্লাহ তাআলার প্রশংসা করেন। অতঃপর হযরত আবূ বকরের ফযীলত ও অধিকারের কথা বর্ণনা করেন এবং তার হাতে বায়'আত করেন। সাথে সাথে এটাও উল্লেখ করেন যে, আমার বায়'আত গ্রহণে বিলম্ব হওয়ার অর্থ এই নয় যে, হযরত সিদ্দীক আকবরের খিলাফতের উপর আমার কোন ঈর্ষা ছিল এবং না তার ফযীলত ও মর্যাদা সম্পর্কে আমার কোন অনীহা ছিল, বরং শুধু এতটুকু অভিযোগ ছিল যে, খিলাফতের ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করা প্রয়োজন ছিল৷ কিন্তু হযরত আবূ বকর (রা) এককভাবে কাজ করেছেন এবং আমাদের সাথে পরামর্শ ব্যতীত এই গুরুতৃপূর্ণ বিষয়টি সম্পন্ন করেছেন। এর ফলে আমরা অন্তরে কিছুটা দুঃখ পেয়েছি। মুসলমানগণ হযরত আলীর এ কথা শুনে অত্যন্ত খুশী হলেন এবং সবাই তাকে ০... ০.০ (সঠিক ও সুন্দর বলেছেন) বলেন । এ সমস্ত রিওয়ায়াতের দ্বারা দিবালোকের ন্যায় বিষয়টি স্পষ্ট হয়েছে যে, হযরত আবু বকরের ফযীলত ও খিলাফতের ব্যাপারে হযরত আলীর সামান্যতম সন্দেহ ছিল না এবং তার খিলাফতের ব্যাপার কোন ঈর্ষা ছিল না। আগ্রহ ভরে ও সন্তুষ্ট চিত্তে হযরত আবু বকরের হাতে বায়'আত গ্রহণ করেন এবং অভিযোগ ছিল অধিক মহব্বতের কারণে । অন্যদের প্রতি কোন অভিযোগ হয় না বরং এ রিওয়ায়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত আবু বকরের প্রতি হযরত আলীর মহব্বত পূর্ণাঙ্গভাবে বিরাজমান ছিল । বায়'আত থেকে পিছিয়ে থাকার মূলে কোন হিংসা-বিদ্বেষ কার্যকর ছিল না। হযরত আবু বকর বনী সায়েদায় নিজের প্রতি বায়'আত নেয়ার জন্য গমন করেননি, বরং মুহাজির ও আনসারগণের পরস্পর বিবাদ মিটানোর জন্য গমন করেন। সেখানে যাওয়ার পর নিজের বায়'আতের জন্য অনুরোধ করেননি; বরং উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে তার হাতে বায়'আত গ্রহণ করেন। এ অবস্থায় যদি বায়'আত গ্রহণ না করতেন তাহলে ফিতনা-ফাসাদ সৃষ্টির আশংকা ছিল। এছাড়া বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এরূপ দুর্বল ও বিপদজনক মুহুর্তে এটা বলা যে, অমুককে ডাকা হয়নি, দড্৮৬.2110001109,00107

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।