সীরাতুল মুস্তাফা (সো) ১০৩ হাফেয ইবন কাসীর রে) বলেন, সহীহ ও সঠিক হলো এই যে, হযরত আলী (পর) শুরুতেই হযরত আবূ বকরের হাতে বায় 'আত গ্রহণ করেন । হযরত আলী (রা) কখনো হযরত আবূ বকর (রা) থেকে পৃথক হননি । সর্বদা তার পিছনে নামায আদায় করেছেন।+ | অধিকন্তু হযরত আবু সাঈদ খুদরী (রা) ব্যতীত অন্যান্য সাহাবা থেকেও বর্ণিত। হযরত আলী (রা) শুরুতেই হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন। এটা হাকীম ব্যতীত আবু দাউদ তায়ালিসী, ইবন সা"দ, ইবন আবু শায়বা, ইবন জারীর, বায়হাকী এবং ইবন আসাকির রিওয়ায়াত করেছেন ।২ সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা (রো) থেকে বর্ণিত, হযরত আলী (রা) ছ'মাস পর হযরত ফাতিমা রো)-এর ইনতিকালের পর হযরত আবু বকর (রা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন। কোন কোন উলামায়ে কিরাম বুখারী শরীফের রিওয়ায়াতকে অগ্রাধিকার দিয়েছেন । ইমাম বায়হাকী ইবন হিব্বানের রিওয়ায়েতকে অগ্রাধিকার প্রদান করেছেন। কোন কোন উলামায়ে কিরাম উভয় রিওয়ায়েতের মধ্যে এভাবে সমৰয় করেছেন যে, হযরত আলী (রা) প্রথমত এক বায়'আত গ্রহণ করেন। কিন্তু যখন ফিদাকের ঘটনার কারণে দুঃখ ও বেদনার অবস্থা সৃষ্টি হয় এবং এছাড়া হযরত ফাতিমার অসুস্থতার ফলে হযরত আবূ বকরের নিকট যাতায়াত করা-হ্বাস পায়, তখন জনগণের মধ্যে এ সন্দেহ সৃষ্টি হয় যে, হযরত আলী (রা) হযরত সিদ্দীক আকবরের খিলাফতের উপর সন্তুষ্ট নন। সুতরাং এ সন্দেহ দূর করার উদ্দেশ্য হযরত আলী (রা) সাধারণ সমাবেশে দ্বিতীয়বার বায় 'আত গ্রহণ করেন । কাজেই এ দ্বিতীয় বায়'আত মূলত প্রথম বায়'আতের নবায়ণ ছিল।” সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা রো) থেকে বর্ণিত, হযরত ফাতিমা রো)-এর ইনতিকালের পর হযরত আলী (রা) হযরত আবূ বকরকে তার বাড়ি আগমনের জন্য দাওয়াত প্রেরণ করেন । সাথে সাথে এটা বলেন যে, আপনার সাথে যেন কেউ না আসে (ইঙ্গিত ছিল হযরত উমরের দিকে, কেননা তিনি ছিলেন কঠোর এবং আবু বকর ছিলেন কোমল)। হযরত উমর (রা) শুনে বললেন, আল্লাহর শপথ! আপনি একাকী গমন করবেন না। হযরত আবূ বকর (রা) বললেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই গমণ করব । আমার এই আশংকা নেই যে, তারা আমার সাথে কোন অসৌজন্যমূলক আচরণ করবেন। অতঃপর হযরত আবূ বকর (রা) সেখানে গমন করেন । হযরত আলী আল্লাহ তা'আলার প্রশংসার পর বলেন, ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২৪৯। ২. কানযুল উম্মাল, ৩ খ, পৃ. ১৩১। ৩. ফাতহুল বারী, ৭ খ, পৃ. ৩৭৯ দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।