Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

”১৮ সীরাতুল তুল মুস্তাফা (সা) আবূ সুফিয়ান মক্কা পৌছার পর নেতৃবৃন্দের নিকট সমস্ত ঘটনা বর্ণনা করেন। কুরায়শরা বলল, হযরত মুহাম্মদ (সা) কি তোমার ঘোষণাকে বৈধতা দান করেছেন ? আবূ সুফিয়ান বলল, না। তারা বলল, হযরত মুহাম্মদ (সা)-এর সন্তুষ্টি ও সম্মতি ব্যতীত তুমি কিভাবে সম্মত হলে এবং নিরাপদ হয়ে গেলে? এরূপ বাতিল ও নিষ্ষল বস্তু নিয়ে ফিরে এসেছ যা ভঙ্গ করা তার জন্য কঠিন নয়। আল্লাহর শপথ! হযরত আলী (রা) তোমার সাথে ঠাট্টা করেছে। তুমি সন্ধির এমন সংবাদ নিয়ে আগমন করনি যার ফলে নিরাপদ হওয়া যায় এবং এরূপ যুদ্ধের সংবাদ নিয়ে এসেছ যার জন্য আসবাবপত্র ও অস্ত্রশ্ত্র প্রস্তুত করা যায়। আবূ সুফিয়ানের ফিরে যাওয়ার পর রাসূলুল্লাহ (সা) সাহাবাগণকে গোপনে মক্কা গমনের উদ্দেশ্যে যুদ্ধানত্র প্রস্তুত করার নির্দেশ প্রদান করেন এবং এই তাকীদ ও সতর্ক করেন যে, বিষয়টি যাতে গোপন রাখা হয়, প্রকাশ করা না হয়। এছাড়া আশেপাশের গোত্রসমূহকে তৈরি হওয়ার নির্দেশ প্রদান করা হয়।, হাতিব ইবন আবূ বালতা “আর ঘটনা সহীহ বুখারী শরীফে বর্ণিত আছে, ইতোমধ্যে হাতিব ইবন আবু বালতাআ (রা) মক্কীবাসীর নিকট এটা বলে একটি পত্র প্রেরণ করেন যে, নবী (সা) মক্কা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছেন। গোপনে একজন মহিলার হাতে এই পত্র দিয়ে তাকে মক্কায় প্রেরণ করেন। আন্মাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে নবী করীম (সো)-কে এ বিষয়ে অবহিত করেন। তিনি হযরত আলী, হযরত যুবায়র ও হযরত মিকদাদকে এ নির্দেশ দিয়ে প্রেরণ করেন যে, তোমরা সোজা রওষায়ে খাক নামক স্থানে গমন করে উটের উপর আরোহী অবস্থায় একজন মহিলাকে দেখতে পাবে । তার সাথে মক্কার মুশরিকদের নামে হাতিব ইবন আবূ বালতাআ কর্তৃক প্রেরিত একটি পত্র পাবে। তা এ মহিলার কাছ থেকে নিয়ে আসবে । হযরত আলী (রা) বলেন, সুতরাং রওযায়ে খাখে পৌছে আমরা মহিলাকে পেলাম । তার উট বসিয়ে আমরা খোঁজ করেও কোন পত্র পেলাম না। আমরা বললাম, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (সা) কখনো ভুল বলতে পারেন না। আমরা এঁ মহিলাকে বললাম, উত্তম হবে যে, স্ব-ইচ্ছায় এ পত্রটি আমাদের নিকট হস্তান্তর কর। অন্যথায় প্রয়োজনে যে কোন উপায়ে খোঁজ করে তা বের করব । ফলে এ মহিলা তার কোমর থেকে পত্র বের করল, আমরা তা নিয়ে নবী (সা)-এর নিকট হাযির হলাম । তিনি হাতিব ইবন আবু বালতা“আকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি যে কাজ করেছ এর কারণ কি? হাতিব ইবন আবু বালতা'আ আরয করলেন, হে আল্লাহর রাসূল! দ্রুত শাস্তি প্রদান করবেন না । কুরায়শদের সাথে আমার কোন আত্মীয়তার বন্ধন নেই; শুধু চুক্তির সম্পর্ক রয়েছে । আমার পরিবারবর্গ বর্তমানে মক্কায় রয়েছে কিন্তু সেখানে তাদের কোন সাহায্যকারী নেই। পক্ষান্তরে মক্কায় মুহাজিরগণের আত্মীয়-স্বজন থাকায় ১.যারকানী, ২খ. পৃ. ২৯৩)... দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।