Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ সীরাতুল মুস্তাফা সো) বায়'আত গ্রহণ কর । তারা তৎক্ষণাত হযরত আবূ বকরের বায়'আত গ্রহণ করেন। তাদের বায়“আত গ্রহণ করার সাথে সাথে হযরত সাদ এবং খাযরাজ গোত্রের লোকদের অভিপ্রায় নস্যাৎ হয়ে গেল। অতঃপর চতুর্দিক থেকে লোকজন হযরত আবূ বকরের হাতে বায়“আত গ্রহণের উদ্দেশ্যে দলে দলে আগমন করে । এমন কি কোথাও পা রাখার স্থান বাকী থাকল না। সা'দ ইবন উবাদা (রা) এক পার্থে উপবিষ্ট ছিলেন। কেউ বলে উঠলো, দেখ! সাদ ও আবূ বকর মরে না যায়। হযরত উমর (রা) বললেন, আল্লাহ তাকে মারবেন । সাদ (রা)-উঠে ঘরে চলে যান এবং লোকজন বায় 'আত গ্রহণ করে নিজেদের ঘরে ফিরে যান। বিশেষ বায়'আতের পর সাধারণ বায় “আত মোটকথা হযরত আবূ বকর সিদ্দীক (রা) মুহাজির ও আনসারগণের একমত্যের ভিত্তিতে খলীফা নির্বাচিত হন। বায়'আতের পর সমাবেশ শেষ হয়ে যায় । এ বায়'আত সোমবার বিকালে অনুষ্ঠিত হয়, যে দিন রাসূল (সা) ইনতিকাল করেন । অর্থাৎ ১২ রবিউল আউয়াল ১১ হিজরী । সোমবার বিকালে বিশেষ বায় “আত অনুষ্ঠিত হয় এবং ইনতিকালের দ্বিতীয় দিন মঙ্গলবার মসজিদে নববীর মিম্বরে সাধারণ বায়'আত অনুষ্ঠিত হয়। সাকীফার বায়'আতের* দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার জনসাধারণ মসজিদে নববীতে একত্রিত হয় । সাহাবায়ে কিরাম, মুহাজির ও আনসার সবাই সেখানে উপস্থিত ছিলেন। হযরত উমর (রো) প্রথমে মিম্বরে উপবেশন করে এক সংক্ষিপ্ত ও সারগর্ভ বক্তৃতা প্রদান করেন। এ সময় হযরত আবু বকর চুপ করে উপবিষ্ট ছিলেন। সাধারণ বায় “আতের পূর্বে মসজিদে নববীতে হযরত উমরের বক্তৃতা হযরত উমর (রা) বলেন, আমার আশা ছিল, নবী (সা)-এর ইনতিকাল আমাদের সবার শেষে হবে । তবুও যেহেতু রাসূল (সা) ইনতিকাল করেছেন, তবুও আল্লাহর দীনে কোন ক্রটি সৃষ্টি হবে না। কেননা আল্লাহ তা“আলা তোমাদের মধ্যে এক নূরে হিদায়ত (কুরআন) বিদ্যমান রেখেছেন যা তোমাদের জন্য হিদায়াতের উপায় এবং রাসূলের সহচর তোমাদের মধ্যে হযরত আবু বকর (রা) রয়েছেন। যিনি রাসুলুল্লাহ সো) এর হেরা গুহার সাথী দু'জনের মধ্যে একজন এবং নবী (সা)-এর বিশেষ সাথী ও বন্ধু। ১. 55 2555 ৪ (48274]1 ৪ 5৮১০1 ১০| 0) 15৬ ০৫ ০4৪ ০৪৪ ০৪] ৮০৮৯] 05 ৩৮০৪ এ] এ 5০0। তসিলী। 55১০৮11 05০5১৮০ 11 0৫৮15 0১531 411 51-2 4141 ০৯০ ১:4৯ ০৯৪ এ 9063 ২৮৮৩ ০০০৪1 ৪০৯৫1 ০৮ ২০ ০০৫/৮০ ২2415 4215541 5 15 ৮৮৯৮০ ৯০3 415 ফড্৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।