Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৯৫ ১(০০4এ। 0১০০ ৬৪ ৪১৪]। ২০১০4) অতঃপর হযরত আবূ বকর (রা) বলেন, উমর ও আবূ উবায়দা এখানে উপস্থিত আছেন। তাদের দু'জনের মধ্যে যার হাতে ইচ্ছা তোমরা বায়'আত গ্রহণ কর । হযরত উমর ও আবু উবায়দা রো) বলেন, আল্লাহর শপথ! এটা অসম্ভব যে, আপনি থাকতে আমরা খিলাফতের দায়িতৃ গ্রহণ করব । আপনি মুহাজিরগণের মধ্যে উত্তম, দ্বীনে ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম রুকন নামাযে আপনি রাসূলুল্লাহ (সা)-এর খলীফা এবং স্থালাভিষিক্ত হয়েছেন। হে আবু বকর । আপনি হাত প্রসারিত করুন, আমরা আপনার হাতে বায় 'আত গ্রহণ করব। এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আবু বকর (রা) হযরত উমরকে বলেন, হাত প্রসারিত কর, আমি তোমার হাতে বায়'আত গ্রহণ করব । হযরত উমর (রা) আবু বকরকে বলেন, আপনি হলেন সর্বোত্তম ৷ আবূ বকর (রো) বলেন, ৮১, ৯৪ ১1 (তুমি আমার চেয়ে শক্তিমান) এর উপর বিতর্ক চলতে থাকল । অবশেষে হযরত উমর (রা) বলেন, আমার শক্তি আপনার ফযীলতের সাথে মিলে কাজ করবে । অর্থাৎ যিনি উত্তম তিনি আমীর হবেন । যিনি শক্তিশালী তিনি তার উষীর হবেন। (শারহে শামাইল, আল্লামা আলী কারী, ২ খ, পৃ. ২৩১) এরপর হযরত উমর (রা) পুনরায় বলেন, হাত প্রসারিত করুন৷ যখন হযরত উমর এবং হযরত আবূ উবায়দা (রা) বায়'আত গ্রহণের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার ইচ্ছা করেন, তখন বশীর ইবন সাঁদ আনসারী (রো) অগ্রসর হয়ে সর্বাথে হযরত আবু বকর রো)-এর হাতে বায়'আত গ্রহণ করেন। অতঃপর হযরত উমর ও হযরত আবু উবায়দা (রা) বায়'আত গ্রহণ করেন। হাব্বাব ইবন মুনযির (রা) যখন প্রত্যক্ষ করলেন যে, বশীর ইবন সাদ হযরত আবু বকরের হাতে বায় 'আত গ্রহণ করেছেন, তখন চিৎকার করে বললেন, তুমি আত্মীয়ের প্রতি দৃষ্টি রাখলে না এবং চাচাত ভাই (সাদ ইবন উবাদার) আমীর হওয়া পসন্দ করলে না এবং তার প্রতিহিংসা ও বিদ্বেষ পোষণ করলে । বশীর ইবন সাদ জবাবে বলেন, আল্লাহর শপথ! মূলকথা হলো এই যে, আমি মুহাজিরগণ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেয়া পসন্দ করিনি । এ ছাড়া আওস গোত্রের লোকজন খাযরাজ গোত্রের লোকের আমীর নির্বাচিত হওয়া পসন্দ করে না। তাদের আশংকা ছিল এই যে, যদি একবার সাদ ইবন উবাদাকে আমীর নিয়োগ করা হয় এবং আমীরের পদ খাযরাজ গোত্রে চলে যায়, তাহলে কখনো আওস গোত্র এ মর্যাদা লাভ করতে পারবেনা । আওস গোত্রের নেতা উসায়দ ইবন হুযায়র সেখানে উপস্থিত ছিলেন । তিনি আওস গোত্রের লোকদেরকে এ পরামর্শ প্রদান করেন যে, উঠ এবং হযরত আবূ বকরের হাতে ১. শরহে শামায়েল, আল্লামা আলী কারী, ২, খ, পৃ. ২২০ দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।