Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ সীরাতুল মুস্তাফা সো) তাআলা রাসূল (সা)-এর কাওম থেকে অগ্রবর্তী মুজাহিরগণকে খাস তাওফীক দান করেন, যারা সর্বপ্রথম নবী (সা)-কে সত্য বলে বিশ্বাস করেন এবং সাহায্য ও সহযোগিতা করেন. কাওমের পক্ষ থেকে কঠোর নির্যাতন ও উৎগীড়নের সময় ধৈর্যধারণ করেন। অথচ এ সময় সমস্ত লোক তাদের বিরোধী ছিল কিন্তু সংখ্যা অল্প হওয়া সত্তেও লোকজনের শক্রতার কারণে ভীত হয়নি । এ অবস্থায়ও নবী (সা)-এর সঙ্গ পরিত্যাগ করেননি । সুতরাং তারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করে । এ সমস্ত লোকই হলেন নবী (সা)-এর সাথী ও আত্মীয়-স্বজন এবং এ সমস্ত লোকই নবী (সা)-এর পর খেলাফতের সর্বাধিক হকদার, যালিম ব্যতীত কেউ এ বিষয়ে ঝগড়া করতে পারে না। হে আনসারের দল । তোমাদের মর্যাদা ও দীন ইসলামে তোমাদের অগ্রগামিতার ব্যাপারে কারো কোন বিরোধিতা নেই । আল্লাহ তা“আলা তোমাদেরকে পসন্দ করে স্বীয় রাসূল ও দীনের সাহায্যকারী বানিয়েছেন এবং তার রাসূলকে তোমাদের নিকট হিজরত করিয়েছেন। সুতরাং প্রথম পর্যায়ের মুহাজিরগণের পর আমাদের নিকট তোমাদের মর্যাদা অনেক বেশি যা অন্য কারো নেই। অতঃএব আমরা হলাম আমীর এবং তোমরা হলে উযীর। তোমাদের সাথে পরামর্শ ব্যতীত কোন কার্যক্রম বাস্তবায়ন করা হবে না।” অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) আনসারদের জবাবে বলেছেন 1১$131 ১০১ 1৬ ৩৯1) -৪১০০৩ ৫৯] ১5১05 ১০৯ ০৮ ১০০৫১৮৯ ৬০১৯১ ৫১০৯২) 10153 ৮2৮১ ৮০৮]। ৮৩ ৯ ০১৪১৪ 9৯ এ (০৯১৮৯৮। 0৫ ১১ ১০০০ “ হে আনসারগণ! তোমরা নিজেদের উত্তম কাজ ও ফযীলতের যে বর্ণনা করেছ নিশ্চয়ই তোমরা এটার হকদার, কিন্তু আরববাসীগণ আমীর নির্বাচনের ব্যাপারে কুরায়শ গোত্র ব্যতীত অন্য কারো নেতৃত্‌ মানবে না। কেননা, কুরায়শ গোত্র বংশ মর্যাদা, অভিজাত্য ও বাড়ি ঘরের দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ ।” (বুখারী শরীফ) হযরত আবু বকরের কথার মর্মার্থ ছিল এই যে, খলীফা এমন কাওম থেকে হতে হবে যাদের নেতৃত্ব ও বংশ মর্ধাদা জনগণের নিকট গ্রহণযোগ্য হয়, যাতে জনগণ তার নেতৃত্ব ও ইমারতের উপর এক্যবদ্ধ হতে পারে এবং তার আনুগত্য প্রকাশে কোন লজ্জা বা অনীহা প্রকাশ না করে । কেননা যতক্ষণ পর্যন্ত কোন প্রকার মর্যাদা, সম্মান এবং বুযুগী স্বীকৃত না হয়, ততক্ষণ পর্যন্ত জনসাধারণ তার আনুগত্যের জন্য প্রস্তুত হয় না। বরং তাকে ঘৃণা ও নীচু মনে করে । হযরত সিদ্দীকে আকবর (রা)-এর উদ্দেশ্য ছিল এই যে, কুরায়শদের ফযীলত ও মর্যাদা সমস্ত আরবে স্বীকৃত এবং আউস ও খাযরাজ ফড্৮৬৬.211000110900107

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।