সীরাতুল মুস্তাফা (সা) ১৭ মধ্যে নয়, বরং কুফরীর অন্ধকার থেকে ইসলামের আলো ও হিদায়াতের পথে প্রবেশ করেছি। আপনার প্রতি অবাক লাগে যে, আপনি কুরায়শদের সর্দার হওয়া সত্তেও এপ্প পাথর পূজা করেন, যা না শ্রবণ করে, না দেখতে পায়। আবূ সুফিয়ান সেখান থেকে উঠে মসজিদে নববীতে রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হয়ে আরয করলেন, আমি কুরায়শদের পক্ষ থেকে চুক্তি নবায়ন ও সময়সীমা বর্ধিত করার জন্য আগমন করেছি। রাসূল (সো) কোন জবাব প্রদান করলেন না। আবু সুফিয়ান এবার হযরত আবূ বকর (রা)-এর নিকট গমন করে তাকে সুপারিশ করার জন্য অনুরোধ করেন৷ হযরত আবূ বকর রো) বললেন, আমি এ ব্যাপারে কিছুই করতে পারব না। অতঃপর আবু সুফিয়ান হযরত উমর (রা)-এর নিকট উপস্থিত হয়ে তাকে সুপারিশ করার জন্য অনুরোধ করেন। হযরত উমর (রা) বলেন, আন্মাহু আকবার । আমি তোমার সুপারিশের জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট গমন করবঃ দুনিয়ায় যদি একটি লোকও পাওয়া না যায়, তবুও আমি একাই জিহাদ করার জন্য প্রস্তুত আছি। এটা শ্রবণ করে আবু সুফিয়ান নীরবে হযরত আলী রো)-এর নিকট গমন করেন । এ সময় তার নিকট হযরত ফাতিমাতুয যাহরা (রা) এবং হযরত হাসান (রা) উপবিষ্ট ছিলেন। আবু সুফিয়ান হযরত আলী (া)-কে উদ্দেশ্য করে বলেন, হে আবুল হাসান! আমি আপনার সবচেয়ে নিকট আত্মীয় । আমি একটি জরুরী কাজ নিয়ে এসেছি। আশা করি ব্যর্থ হয়ে ফিরে যাব না। সুতরাং আপনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট সুপারিশ করুন। হযরত আলী (রা) বলেন, আল্লাহর শপথ! রাসূল (সা) এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কাজেই এ বিষয়ে রাসূল (সা) এর খেদমতে কিছু বলার সাহস কারো নেই। আবু সুফিয়ান এটা শুনে এবং হযরত ফাতিমা (রা)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, হে মুহাম্মদ সো)-এর কন্যা! যদি আপনি হযরত হাসানকে এ নির্দেশ প্রদান করেন যে, তিনি যেন এ আহ্বান রাখেন যে, আমি কুরায়শদেরকে নিরাপত্তা দান করলাম । তা হলে আরবের সর্দার হিসেবে তাকে সর্বকালের জন্য মেনে নেয়া হবে ৷ হযরত ফাতিমা রো) বলেন, প্রথমত, হাসান অপ্রাপ্ত বয়ঙ্ক অর্থাৎ নিরাপত্তা প্রদান করা বয়ঙ্কদের কাজ। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সা)-এর মতের বিরুদ্ধে কে নিরাপত্তা প্রদান করতে পারবে? আবু সুফিয়ান হযরত আলী (রা)-কে উদ্দেশ্য করে বলল, ঘটনা অত্যন্ত জটিল ও কঠোর হয়ে গিয়েছে । তবে আমাকে কিছু পন্থা শিখিয়ে দিন। হযরত আলী (রা) বলেন, যদি আপনি নিজের জন্য এটা ফলপ্রসূ ও কার্যকর মনে করেন, তাহলে মসজিদে গিয়ে এ ঘোষণা দিতে পারেন যে, আমি হুদায়বিয়ার চুক্তি নবায়ন ও সময়সীমা বর্ধিত কণার উদ্দেশ্যে এসেছিলাম । এটা বলে আপনি নিজ শহরে গমন করুন । সুতা আপ সুফিয়ান সেখান থেকে মসজিদে উপস্থিত হয়ে উচ্চস্বরে ঘোষণা করেন যে, আমি ৭, নবায়ন এবং সময়সীমা বর্ধিত করার জন্য এসেছিলাম । অতঃপর ঠিনি মপী| শিখে আন । -২ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।