Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৮৫ ধারণা শুধু রাসূল (সা)-এর প্রতি অত্যধিক মহব্বত ও ভক্তি-শ্রদ্ধার কারণে হয়েছি, অজ্ঞতার কারণে নয়৷ এ মর্মীত্তিক সংবাদ শুনে হযরত আবু বকর (রা) কেদে ফেলেন এবং সাহাবায়ে কিরামকে সান্তনা দিতে থাকেন। বিকালে এক ব্যক্তি এসে হযরত আবূ বকরকে এ সংবাদ প্রদান করে যে, আনসারগণ সাকীফায়ে বনী সায়েদায় একত্র হয়েছে এবং সাদ ইবন উবাদার হাতে বায়'আত গ্রহণের ইচ্ছা প্রকাশ করছে। কোন কোন আনসার এ মতামত প্রকাশ করে যে, একজন আমীর হবেন আনসার থেকে এবং একজন হবেন কুরায়শ থেকে । ধারণা ছিল এই যে, খিলাফতের হক তাদের বেশি। কেননা আনসারগণ দীনের সাহায্য করেছেন। এবং আল্লাহর রাসূলকে তাদের দেশে স্থান দিয়েছেন। নবী (সা)-এর সাথে একাত্ম হয়ে আল্লাহর শক্রদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কেউ কেউ এ সত্যের বিরোধিতা করলেন, পরস্পর বিতর্ক হতে লাগলো । ক্রমান্বয়ে এ সংবাদ হযরত আবু বকর ও হযরত উমর (রা)-এর নিকট পৌছলো, তারা উভয়ে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রা) সহ মতানৈক্যের সমাধানের জন্য এবং যাতে কোন ফিতনা সৃষ্টি হতে না পারে, তজ্জন্য সাকীফায়ে বনী সায়েদায় গমন করেন । পথে আসিম ইবন আদী এবং উয়াইম ইবন সায়েদার সাথে সাক্ষাত হয়। তারা হযরত আবূ বকর ও হযরত উমরকে সেখানে গমনের জন্য বীধা প্রদানে ইচ্ছা করে কিন্তু তা হয়নি। তারা যত দ্রুত সম্ভব সাকীফায় আনসারদের সমাবেশে উপস্থিত হন। সেখানে তখনো পরস্পর বিতর্ক চলছিল। হযরত আবু বকর ও হযরত উমর (রা) যখন সাকীফায় পৌছেন তখন হযরত সা'দ ইবন উবাদা (রা) সেখানে কম্বল গায়ে জড়িয়ে উপবিষ্ট ছিলেন। তিনি অসুস্থ ছিলেন। আনসারগণ তাকে আমীর নির্বাচন করার জন্য বাড়ী থেকে নিয়ে এসেছেন । হযরত সাদ ইবন উবাদা (রা)-এর বক্তৃতা হযরত সা'দ ইবন উবাদা (রা) দাড়িয়ে আল্লাহপাকের প্রশংসা জ্ঞাপনের পর এ ব্তৃতা প্রদান করেন ঃ ০১০৪ ১৪০৮১০৯১091 যত ০০১০০৪। ১৯১৪ 0 91 ১৬৬১৪৯১৪৫৭৬ ১ 81১05111০৮৪ ১৪৩ 0১৮৮১ ৮৯১ টি “আমরা আনসার অর্থাৎ ইসলামের সাহায্যকারী ও ইসলামের বাহিনী । হে কুরায়শগণ! (মুহাজিরগণ) তোমরা আমাদের মধ্যে একটি ক্ষুদ্র দল (তোমরা অল্প সংখ্যক এবং আমরা অধিক সংখ্যক), তোমাদের কাওমের একটি ক্ষুদ্র দল আমাদের এখানে আশ্রয় গ্রহণ করে । এখন তারা আমাদের থেকে আমাদের খিলাফতের অধিকার দড্৮৬৬.211000110200107

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।