Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ সীরাতুল মুস্তাফা (সা) ইমাম বায়হাকী (র) বলেন, এক রিওয়ায়াতে বর্ণিত আছে, নবী (সা) ফজর নামাযে অংশগ্রহণ করেছেন। কিন্তু এটা বর্ণনাকারীর ধারণা । কেননা বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়াতে এটা বিস্তারিতভাবে বর্ণিত আছে যে. রাসূল (সা) ফজর নামাযে অংশগ্রহণ করেননি । বর্ণনাকারীর মনে পূর্ববর্তী যোহর নামাযে অংশগ্রহণই ফজরের বলে সন্দেহের সৃষ্টি হয়েছে। সর্বশেষ নামায হিসেবে রাসূল (সা) মসজিদে যে নামায আদায় করেন, তা ছিল বৃহস্পতিবার দিন যোহরের নামায, যে নামাযের পর তিনি খুতবা প্রদান করেন। অতঃপর জুমু'আ, শনিবার ও রবিবার অতিবাহিত হয় কিন্তু রাসূল (সা) মসজিদে আগমন করেননি । সোমবার ভোরে পবিত্র হুজরা থেকে বের হলেও দুর্বলতার কারণে ফিরে গিয়েছেন।+ হাসান বসরীর এক মুরসাল রিওয়ায়াতে বর্ণিত আছে, নবী (সা) দশ দিন অসুস্থ ছিলেন এবং আবূ বকর (রা) নয়দিন লোকজনের ইমামত করেন ।২ সমীক্ষা ২ £ দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় আল্লাহর নবীর স্বীয় স্থানে কাউকে ইমাম নির্ধারণ করা, স্বীয় মুসাল্লার উপর তাকে দীড় করিয়ে দেয়া কোন বাদশাহ কর্তৃক কাউকে তার সিংহাসনে বসিয়ে কোথাও চলে যাওয়ার মত। নবী করীম (সা)-এর নামাযের মুসাল্লা বাদশাহর সিংহাসন থেকে কত মর্যাদাসম্পন্ন । এ জন্য নবী (সা)-এর ওফাতের পর সাহাবায়ে কিরাম হযরত আবূ বকরের হাতে বায়'আত গ্রহণ করেন এবং তাকে তাদের ইহকাল ও পরকালের ইমাম নির্বাচন করেন। কেননা, যেভাবে উম্মাতের চেয়ে নবীর উত্তম হওয়া জরুরী তেমনিভাবে নবীর খলীফা ও উত্তরাধিকারী এ ব্যক্তিই হতে পারেন যিনি সর্বাধিক উত্তম | খিলাফতে রাশেদা হলো নবীর উত্তরাধিকারী । এটা দুনিয়ার কোন সিংহাসন বা রাজার উত্তরাধিকারী নয় । তাই সাহাবায়ে কিরাম যাকে সর্বাধিক উত্তম মনে করেছেন তাকেই নবী (সা)-এর খলীফা নির্বাচন করেন। সমীক্ষা ৩ ঃ এত দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত আবূ বকর (রা) রাসূল (সা)-এর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমাম ছিলেন এবং শী“আদের এই উক্তি যে, নবী (সা) তীকে পদচ্যুত করেন এটা সম্পূর্ণ ভুল ও অসত্য ।৩ ৭. সাকীফায়ে বনূ সায়েদা এবং খিলাফতের বায় “আত সোমবার দ্বিপ্রহরের সময় নবী (সা) অস্থায়ী দুনিয়া ত্যাগ করে অনন্তকালের পথে প্রস্থান করেন । ইন্তিকালের সংবাদ শুনে সাহাবায়ে কিরামের মধ্যে শোকের ছায়া নেমে আসে । কেউ কেউ মনে করেন, রাসূল (সা) এখনো ইনতিকাল করেননি । তবে এ ১. রাওযুল উনুফ, ৭ খ. পৃ. ৩৬৬। ২. যারকানী, ৮ খণ্ড. পৃ. ২৭৪। ৩. যারকানী, ৫খ, পৃ ২৭৪ দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।