Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীর [তুল মুস্তাফা (সা) ১৮৩ লোকজনকে নামায পড়িয়েছেন। দশম দিন রাসুল (সা) উসামা ও ফযল ইবন আব্বাস (রো)- এর সহযোগিতায় মসজিদে গমন করেন এবং হযরত আবু বকরের পিছনে নামায আদায় করেন। এ হাদীস দারাকুতনী রিওয়ায়েত করেছেন। এ হাদীসটি গারীব | ৬. ইনতিকালের তারিখ উলামায়ে কিরাম এ বিষয়ে একমত্য পোষণ করেন যে, রবিউল আউয়াল মাসের সোমবার দিন নবী করীম (সা) ইনতিকাল করেন । কিন্তু ইনতিকালের তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। প্রসিদ্ধ মত হলো এই যে, ইনতিকাল হয়েছিল ১২ তারিখে । কিন্তু এখানে একটি প্রশ্ন উথাপিত হয় যে, বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবী (সা) জুমআর দিন উকৃফ করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে, যিলহজ্জ মাসের ৯ তারিখ ছিল জুমু'আর দিন এবং যিলহজ্জ মাসের ১ম তারিখ ছিল বৃহস্পতিবার । এ হিসাব অনুযায়ী পরবর্তী বছরে ১২ই রবিউল আউয়াল সোমবার হতে পারে না। তাই তিন মাস অর্থাৎ যিলহজ্জ, মুহাররম ও সফর মাস ত্রিশ দিন হিসেবে গণনা করা হোক অথবা উনত্রিশ দিন হিসেবে অথবা কোন মাস ত্রিশ দিন এবং কোন মাস উনত্রিশ দিনে । এ দৃষ্টিকোণ থেকে কোন কোন উলামায়ে কিরাম ইনতিকালের তারিখ ১৩ রবিউল আউয়াল গণ্য করেন । আবার কেউ ১৪, কেউ ১৫ রবিউল আউয়াল মনে করেন । কেউ নীরবতা অবলম্বন করেছেন। যেমন হাফিয ইবন রজব (র) ৪১] ৪1 নামক গ্রন্থে উল্লেখ করেছেন। কোন কোন আলিম বলেছেন, মক্কা ও মদীনার তারিখের মধ্যে পার্থক্য সূর্য উদয়ের স্থানের পার্থক্যের কারণে হয়েছে এবং মদীনা শরীফে রবিউল আউয়ালের প্রথম তারিখ বৃহস্পতিবার হলে সোমবার ১২ রবিউল আউয়াল হবে । 151 41119 আরো বিশদ বিবরণের জন্য মাওলানা আব্দুল হাই লাখনবীর ফাতওয়া ৩য় খণ্ড দেখুন। সমীক্ষা ১৪ হাফিয ইবন কাসীর (র) বলেন, বুখারীর এই রিওয়ায়াত এ বিষয়ের সুস্পষ্ট দলীল যে, নবী করীম (সা) সোমবার ভোরে ফজর নামাযে অংশগ্রহণ করতে সক্ষম হননি। শক্তি না পাওয়ার কারণে হুজরায় ফিরে গিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা হলোঃ ০০০০ ৬৯০০ ০২৪৩৯ ৭ ০৩ বল০ 441 লট ৪০ ০৯০৪৩ “নবী করীম (সো) পর্দা উত্তোলন করেন কিন্তু শারীরিক দুর্বলতা ও অক্ষমতার কারণে মসজিদে গমন করতে পারেন নি। অবশেষে না তিনি ইনতিকাল করেন।” দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।