Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৭৯ হযরত আলী এ পাঁচ দিনের মধ্যে কোন এক সময় কাগজ কলম চেয়ে এই বাধ্যতামূলক কাজ অবশ্যই বাস্তবায়ন করতেন এবং নির্দেশ অমান্যকারীদের অন্ত্ভূত্ত হতেন না। হযরত উমর (রা) নবী করীম (সা)-এর হুজরার পাহারাদার ছিলেন না যে, যার ফলে কোন ব্যক্তি তার অনুমতি ব্যতীত কাগজ-কলম নিয়ে লিখিয়ে নিতে পারেন নি। হযরত উমরের আবেদন ছিল এরূপ যেমন-হযরত আলীকে রাসূলুল্লাহ (সা) হুদায়বিয়ার সন্ধির সময় সন্ধিপত্র থেকে 'রাসূলুল্লাহ' শব্দ তুলে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন কিন্তু হযরত আলী (রা) এ নির্দেশ পালন করেন নি। হযরত আলীর এই নির্দেশ পালন না করা বাহ্যিক দৃষ্টিতে যদিও নাফরমানীর মধ্যে গণ্য হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা ছিল পরিপূর্ণ মহববত ও মর্যাদার নিদর্শন, যা হাজারো আনুগত্যের সমান। হযরত উমরের এটা বলা ||| _,2€ 1১... (আমাদের জন্য কুরআন যথেষ্ট) এর অর্থ এই নয় যে, আমাদের হাদীসের প্রয়োজন নেই। বরং এর অর্থ এই যে, দ্বীন পরিপূর্ণতা লাভ করেছে যাতে সমস্ত প্রয়োজনীয় বিষয় বর্ণনা করা হয়েছে । এখন দীনের কোন নুতন বিধান বাকী নেই । সম্ভবত স্নেহবশত আপনার এ আশংকা হয়ে থাকতে পারে যে, আমরা আপনার পর গোমরাহীর মধ্যে মগ্ন হয়ে না যাই। হযরত উমর (রা) মহব্বত ও সহানুভূতির কারণে আরয করেন, হে আল্লাহর রাসূল! আপনি এ অসুস্থ অবস্থায় কষ্ট স্বীকার করবেন না। আল্লাহর কিতাব আমাদেরকে গোমরাহী থেকে রক্ষার জন্য যথেষ্ট । সুতরাং হযরত উমরের এ আরযে পূর্ণাঙ্গ মহব্বত ও কল্যাণ নিহিত, নাফরমানী ও আদেশ অমান্যকরণের লেশমাত্র নেই। যদি এটা বলা হয় যে, নবী (সা) খিলাফত সম্পর্কে কিছু লিপিবদ্ধ করানোর অভিপ্রায় করেছিলেন । এ অবস্থায় আমরা বিষয়টিকে দু'টি অবস্থায় সাথে সংযুক্ত বলব । এক, হযরত আবূ বকরের খিলাফত সম্পর্কে লিপিবদ্ধ করানো কামনা করেছেন অথবা হযরত উমরের । প্রথমত রাসূল (সা) স্বয়ং এ বিষয়ে নিজের সিদ্ধান্ত মুলতবী ঘোষণা করে বলেছেন, আল্লাহ তা'আলা এবং মুমিনগণ আবূ বকর ব্যতীত কারো খিলাফত কবুল করবেন না। এ বিষয়টি নবী করীম (সা) আল্লাহ তা'আলা এবং মুসলমানদের ইজ্মা ও এঁক্যের উপর ছেড়ে দিয়েছেন । যদি হযরত আলীর খিলাফত সম্পর্কে লিপিবদ্ধ করানোর বিষয়টি কামনা করতেন, তাহলে শী“আদের মতে এর প্রয়োজন ছিল না। কেননা এ বিলায়েতের খুতবা প্রদান করেন এবং হযরত আলীকে প্রত্যেক মুসলমান নর-নারীর অভিভাবক বলে ঘোষণা প্রদান করেন । এ ঘটনা সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে । সুতরাং এই প্রচার ও সাধারণ ঘোষণার পর একটি সীমাবদ্ধ হুজরার মধ্যে কয়েকজন আহলে বায়তের সামনে এ লিখিত বক্তব্যের কি প্রয়োজন রয়েছে ? দড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।