Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ সীরাতুল মুস্তাফা (সা) “হে আকাশসমূহ ও পৃথিবীর শরষ্টা! তুমিই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক আমাকে মুসলিম হিসেবে মৃত্যুদান কর এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত কর।” (সুরা ইউসুফ £ ১০১) ২. কাগজ চাওয়ার ঘটনা কাগজ প্রদানের ঘটনা সম্পর্কে শী'আ সম্প্রদায় হযরত ফারূক আযম (রা)-এর উপর এই অভিযোগ উত্থাপন করে যে, অন্তিমকালে আল্লাহর নবীকে ওসীয়্যত করা থেকে তিনি বাধা প্রদান করেছেন এবং লিপিবদ্ধ করার জন্য কাগজ প্রদান করেন নি। এভাবে নবী (সা)-এর নাফরমানী ও নির্দেশ অমান্য করেছেন। জবাব এ অভিযোগের জবাব হলো এই যে, নবী করীম (সা)-এর নির্দেশের সম্বোধিত ব্যক্তি হযরত উমর (রা) একা ছিলেন না, বরং পবিত্র হুজরায় উপস্থিত সবাইকে কাগজ, কলম প্রদানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। প্রকাশ থাকে যে, নবী করীম (সা)-এর হুজরায় উপস্থিত অধিকাংশই আহলে বায়ত বা নবী পরিবারের লৌকজন ছিলেন তাদের মধ্যে হযরত আলী ও হযরত আব্বাস (রা)-ও ছিলেন। যদি হযরত উমর (রা) কাগজ ও কলম সরবরাহ না করে থাকেন তাহলে হযরত আলী এবং হযরত আব্বাসকে কে নিষেধ করেছে? যখন হযরত আলী ও আব্বাস (রা) কাগজ কলম সরবরাহ করেন নি, তখন এতে প্রতীয়মান হয় যে, হযরত আলী ও হযরত আব্বাসের একই মত ছিল। যা হযরত উমরের মত ছিল যে, রাসূলুল্লাহ (সা)-কে এরূপ অন্তিম মুহূর্তে এবং রোগের তীব্রতার সময় কষ্ট দেয়া উচিত নয়। যদি কাগজ আনার নির্দেশ ওয়াজিব বা ফরয অর্থাৎ অবশ্য করণীয় কর্তব্য হিসেবে হত, তাহলে উপস্থিত সবাই পাপী এবং রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশ লংঘনকারী হতো । একমাত্র হযরত উমরের এখানে বিশেষত্ব কী ছিল যে, তাকেই অভিযোগের মূল লক্ষ্য বানানো হবে । অধিকন্ত্ব এ আলোচনা ও কথাবার্তার পর পাঁচ দিন পর্যন্ত রাসূল (সা) জীবিত ছিলেন । কিন্তু তিনি দ্বিতীয়বার কাগজ-কলম নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করেননি এবং আহলে বায়তের কেউ অথবা অন্যান্য সাহাবায়ে কিরামের কেউ এ ব্যাপারে কিছু বলেন নি। এতে প্রতীয়মান হয় যে, এ নির্দেশ ওয়াজিব বা বাধ্যতামূলক ছিল না । নতুবা রাসূল (সা) স্বয়ং এটা অবশ্যই লিখিয়ে দিতেন। আল্লাহ বলেন ঃ 105০ আঃ ০৪ ৯৯520 905 আগ ০১৪ ০ 82 0৮০। ৫2৪ “ হে রাসূল! আপনার প্রতিপালকের নিকট হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন যদি তা না করেন, তাহলে তো আপনি তার বার্তা প্রচার করলেন না।” (সূরা মায়িদা ৪ ৬৭) দড$৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।