১৬ সীরাতুল মুস্তাফা (সা) অংশগ্রহণ করে। নবী করীম (সা) তাদেরকে সাহায্য করার অঙ্গীকার ব্যক্ত করেন। অতঃপর এ দলটি ফিরে যায়। এদিকে নবী (সা) মক্কার কুরায়শদের নিকট একজন দূত প্রেরণ করেন এবং তাকে এই নির্দেশ প্রদান করেন যে, তাদেরকে এই সংবাদ অবহিত করবে যে, তাদেরকে তিনটি বিষয়ের মধ্যে একটি গ্রহণের সুযোগ দেয়া হলো £ ১. খুযা'আ গোত্রের নিহত ব্যক্তিদের দিয়ত (মুক্তিপণ) আদায় করতে হবে । ২. অথবা বনু নাফাসার চুক্তি ও অঙ্গিকার ছিন্ন করতে হবে। ৩. অথবা হুদায়বিয়ার সন্ধি বাতিলের ঘোষণা প্রদান করতে হবে। এ সংবাদ নিয়ে দূত তাদের নিকট পৌছলে কুরায়শদের পক্ষ থেকে কারতা ইবন আমর এই জবাব প্রদান করে যে, আমরা খুযা'আ গোত্রের নিহতদের মুক্তিপণ আদায় করব না এবং বনু নাফাসা গোত্রের সাথে সম্পর্কও ছিন্ন করব না, তবে হুদায়বিয়ার সন্ধি আমরা বাতিল করতে সম্মত আছি। কিন্তু দূত রওয়ানা হয়ে যাওয়ার পর কুরায়শদের অনুশোচনা হ্য় এবং সাথে সাথেই আব্ সুফিয়ানকে সন্ধির সময় বৃদ্ধির জন্য মদীনায় প্রেরণ করে। আবু সুফিয়ান চুক্তি নবায়নের জন্য মক্কা থেকে মদীনা যাত্রা করে । এদিকে নবী (সা) সাহাবাগণকে এ সংবাদ প্রদান করেন যে, আবূ সুফিয়ান সন্ধির সময় বৃদ্ধি ও চুক্তি নবায়নের উদ্দেশ্যে মক্কা থেকে মদীনায় আসছে। মক্কী থেকে রওয়ানা হওয়ার পর উসফান নামক স্থানে খুযা“আ গোত্রের বুদাইল ইবন ওয়ারাকার সাথে আবু সুফিয়ানের সাক্ষাত হয় । আবু সুফিয়ান বুদাইলকে জিজ্ঞাসা করেন, কোথা থেকে আগমন করছো? তিনি বলেন, নিকটবর্তী এক এলাকা থেকে আসছি । এটা বলেই তিনি মক্কার দিকে রওয়ানা হয়ে যান। এরপর আবু সুফিয়ানের ধারণা হলো, বুদাইল নিশ্চয়ই মদীনা থেকে ফিরে আসছে। সুতরাং যে স্থানে বুদাইলের উট বসেছিল, সেখানে গিয়ে আবু সুফিয়ান পর্যবেক্ষণ করল । বুদাইলের উটের মল ভাঙ্গার পর তার থেকে যে খেজুর বিচি বের হল তা মদীনার খেজুরের বিচি। আবু সুফিয়ান বলল, আল্লাহর শপথ! বুদাইল নিশ্চয়ই মদীনা থেকে আগমন করেছে । আবূ সুফিয়ান মদীনা পৌছে প্রথমে তার কন্যা উন্মুল মুমিনীন হযরত উম্মে হাবীবা (রা)-এর নিকট গমন করে তাকে বলল, হে কন্যা! তুমি বিছানা উল্টে দিয়েছ। বিছানা কি আমার উপযুক্ত মনে করনি অথবা আমাকে বিছানার উপযুক্ত মনে করনি? হযরত উম্মে হাবীবা (রা) বললেন, এটা হলো রাসূলুল্লাহ সো)-এর বিছানা । যে মুশরিক শিরকের মত অপবিভ্রতার সাথে জড়িয়ে রয়েছে, সে এ বিছানায় বসতে পারে না। আবু সুফিয়ান বুদ্ধ হয়ে বলল, হে কন্যা! আল্লাহ্র শপথ! তুমি আমার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অনিষ্টতার মধ্যে মগ্ন রয়েছ। উম্মে হাবীবা রো) বললেন, অনিষ্টতার ১. ফাতহুল বারী, ৮ খ, পৃ. ৪; যারকানী, ২ খ. পৃ. ২৯২। দড্৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।