সীরাতুল মুস্তাফা (সা) ১৭৭ “ প্রেমিক প্রেমিকার মধ্যে যে গোপন রহস্য বিরাজ করে, কিরামান কাতেবীনও সে সম্পর্কে খবর রাখে না।” পৃণ্যবান ব্যক্তিকে কোন কোন সময় ইল্হাম ও সত্য স্বপ্নের মাধ্যমে তার মৃত্যুর আগাম খবর দেয়া হয়ে থাকে । নবুওয়াত সমাপ্ত হয়ে গিয়েছে কিন্তু সত্য স্বপ্ন 3) (২. উম্মাতের মধ্যে এখনো বাকী রয়েছে, যার মাধ্যমে কোন কোন সময় ভবিষ্যতে সংঘটিতব্য ঘটনাবলী সম্পর্কে বিস্তারিতভাবে এবং কখনো ইঙ্জিতের মাধ্যমে অবহিত করা হয়। তবে এ বিষয়টিতে অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে, স্বপ্ন দেখা কারো ইচ্ছাধীন নয়। স্বপ্ন দেখানো আল্লাহ্ তাআলা ক্ষমতাধীন, যাকে ইচ্ছা, যে সময় যতটুকু এবং যেভাবে ইচ্ছা, দেখাবেন । ইচ্ছা বা অভিপ্রায় না হলে দেখাবেন না, এখানে কোন নিয়ম-নীতির ব্যাপার নেই। এই ধা ধার রহস্য কেউ নিজেও বের করতে পারেনি আর অন্যের দ্বারাও তার জট খুলাতে পারেনি । সাধারণভাবে মু'মিনদেরকেও কখনো কখনো স্বপ্ন এবং বয়সের চাহিদা, আবার কখনো রোগগ্রস্ত করার মাধ্যমে সতর্ক করা হয়ে থাকে যে, সময় নিকটবর্তী । কখনো কখনো সমবয়ঞফদের ইনতিকাল প্রত্যক্ষ করে এ খেয়াল হয়ে থাকে যে, আমার সমবয়সীরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। সুতরাং আমাকেও তৈরি হতে হবে। মৃত্যু আগমনের সবচেয়ে সুস্পষ্ট নিদর্শন হলো বয়স ষাট বছরে পৌছে যাওয়া এবং বৃদ্ধাবস্থায় উপনীত হওয়া, যার পর দলীল সমাপ্ত হয়ে যায়। যেমন আল্লাহপাক বলেছেন ঃ -১:১১11 78০৩3 2835 ১০ ৭১ ০8১০০৫৮৯১৫151 “আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেউ সতর্ক হতে ইচ্ছা করলে সতর্ক হতে পারতে ৷ তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল ।” (সূরা ফাতির ঃ ৩৭) মোটকথা সতর্ক করার পন্থা একটি নয়, অনেক পন্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যায়। এরপর এটাও খেয়াল রাখতে হবে যে, আধ্দিয়ায়ে কিরাম হলেন আল্লাহর মনোনীত বান্দা ও নিম্পাপ। তাদের মাগফিরাত নিশ্চিত । আমরা পাপী, আমলহীন, অনুপযুক্ত, আপাদমস্তক ত্রুটি ও অন্যায়ে পরিপূর্ণ । সুতরাং মৃত্যুর প্রস্তুতিতে কোন ত্রুটি হওয়া উচিত নয়। যতটুকু সম্ভব তাওবা ও ইসতিগফার করতে হবে এবং এ দু'আ পাঠ করবে ঃ :০১১৮৯৪৩ এ2 ত৩ ১০১০৩1১40৯5, -১1৬]। ₹০৪০- ০৯৯৮০ ৩৯৯1০ ০4:৯২ সীরা তুল মুস্তফা (সা) ৩য় খন্ড-_১২ ফ্দড,9110000109.001)
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।