১৭৪ সীরাতুল মুস্তাফা (সা) সমীক্ষা ৪ প্রত্যেক নবীর কবর তাদের ইনতিকালের জায়গায় হওয়ার অর্থ হলো তাদের যে স্থানে ইনতিকাল হবে সেখানেই দাফন করা উত্তম। যদি কোন বিশেষ কারণে অন্য কোথাও দাফন করা হয়, তাহলে তাতে দোষের কিছু নেই। জানাযার নামায সুনানে ইবন মাজাহ শরীফে হযরত ইবন আব্বাস (রো) থেকে বর্ণিত, মঙ্গলবার দিন নবী সো)-এর কাফন পরিধান করানোর পর পবিত্র জানাযা রওযার কিনারায় রেখে দেয়া হয়। এক-এক দল সেখানে আগমন করে একাকী নামায আদায় করে বাইরে চলে আসত । কেউ কারো ইমামত করত না। শামাইলে তিরমিযী গ্রন্থে বর্ণিত, লোকজন হযরত সিদ্দীকে আকবর (রা)-কে জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ (সা)-এর জানাযা কি পড়া হবে। তিনি বললেন, হ্যা! জানাযা পড় । তারা জিজ্ঞাসা করলো, কিভাবে পড়বো ? হযরত আবু বকর রো) বললেন, এক-এক দল পবিত্র হুজরায় গমন করে তাকবীর বলবে । অতঃপর দরূদ ও দু'আ পাঠ করে বের হয়ে আসবে । এরপর অন্য এক দল হুজরায় প্রবেশ করবে এবং তাকবীর বলার পর দরূদ ও দু'আ পাঠ করে ফিরে আসবে । এমনিভাবে সমস্ত লোক নামায আদায় করবে। কাযী আয়ায (র) বলেন, সহীহ হলো এই যে, নবী (সা) জন্য জানাযার নামায পড়া হয়। এটাই অধিকাংশ ইমামদের মত। এটাকে ইমাম শাফিয়ী “কিতাবুল উন্ম' নামক গ্রন্থে অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করেছেন যে, হুযুর (সা) এর জন্য জানাযার নামায আদায় করা হয়। কেউ কেউ বলেন, নবী (সা)-এর উপর জানাযার নামায আদায় করা হয়নি বরং লোকজন পবিভ্র হুজরায় দলে দলে প্রবেশ করতেন এবং সালাত, সালাম এবং দরূদ ও দু'আ পাঠ করে ফিরে আসতেন। ইবন সাঁদের এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আবূ বকর ও হযরত উমর (রা) একটি দল নিয়ে পবিত্র হুজরায় প্রবেশ করেন এবং জানাযার সামনে দাড়িয়ে নিম্নলিখিত দু'আ পাঠ করেন ৪ 15522155151514141117-5)55351151151278541 52755458015 80715525513865255535110558 (১১ ৮৯৯13 ৮০ এ১১। ৪৬] 43৪11 ৮০০ ০১০ 04110 04৯0 ৭৮3 ০১১ ৮৪ 3০ ডল 00 4১0 48৮১৩ ৮১৪০৮৩ ৯ বাকও - ৮০১ *১ ৪৯৮১০১১৩১১০ ০৮০১৪ দড$৮৬৬.2117000110900107
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।