সীরাতুল মুস্তাফা (সা) ১৭৩ হযরত আবূ বকর (রা) সাকীফায় ফিতনা রোধ করার জন্য গমন করেন কি লোকজন হযরত আবূ বকরকেই খলীফা মনোনীত করেন । এতে হযরত আবূ বকরের কোন হাত নেই। তিনি বিষয়টি বিলম্ব করছিলেন, কিন্তু লোকজন একমাত্র তাকেই এ পদের জন্য সর্বাধিক উপযুক্ত মনে করেন । হযরত আবু বকরের খিলাফতের ব্যাপারে কোন চিন্তা ও খেয়ালই ছিল না। শুধু ফিতনা ফাসাদ দমন করা তীর উদ্দেশ্য ছিল, তার এ ব্যাপারে কোন খবরই ছিল না যে, শিরা রিন্া | ১05১০ 42804011555 048 নবী সো.)-এর দাফন-কাফন ও গোসল হযরত সিদ্দীকে আকবর (রো)-এর হাতে বায়'আত সম্পন্ন করার পর লোকজন নবী (সা)-এর দাফন-কাফনের কাজে নিয়োজিত হন। গোসল প্রদানের পূর্বে এ প্রশ্ন উ্থাপন করা হয় যে, পবিত্র দেহ থেকে কাপড় খোলা হবে কিনা । কোন সিদ্ধান্ত হয়নি, এমনি মুহূর্তে সবার উপর তন্দ্রা সৃষ্টি হয় এবং অদৃশ্য থেকে এ আওয়াষ শ্রুত হয় যে, আল্লাহর রাসূলকে উলঙ্গ করো না। পরিধানের কাপড়সহ গোসল দাও । সুতরাং পবিত্র পিরহানের সাথেই নবী (সা)-কে গোসল প্রদান করা হয়। পরে তা খুলে নেয়া হয়। হযরত আলী (রো) গোসল প্রদান করেন । হযরত আব্বাস রো) এবং তার দু'পুত্র ফযল ও কসম পার্থ পরিবর্তন করে দেন । হযরত উসামা ও শাকরান পানি ঢালেন।১ গোসলের পর সহুলের তৈরি তিনটি কাপড়ের দ্বারা নবী (সা)-কে দাফন করা হয়। এ মধ্যে কোর্তা ও পাগড়ী ছিল এবং গোসলের সময় পরিহিত পিরহান খুলে রাখা হয় ।২ দাফন কাফনের পর এ প্রশ্ন উত্থাপন করা হয় যে, তাকে কোথায় দাফন করা হবে। হযরত সিদ্দীকে আকবর (রা) বলেন, আমি নবী (সা)-কে ইরশাদ করতে শুনেছি যে, নবীগণকে এ স্থানে দাফন করা হয় যেখানে তাদের রূহ করয করা হয়। (তিরমিযী ইবনে মাজাহ) সুতরাং এ স্থানে রাসূল (সা)-এর বিছানা সরিয়ে কবর তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এতেও পরস্পর মতানৈক্য সৃষ্টি হয় যে, কোন প্রকারের কবর খনন করা হবে । মুহাজিরগণ বলেন, মক্কার নিয়মানুযায়ী বগলী কবর খনন করতে হবে। আনসারগণ বলেন, মদীনার পদ্ধতি অনুযায়ী লহদ কবর তৈরি করতে হবে । আবূ উবায়দা বগলী এবং আবূ তালহা লহোদ কবর তৈরি করার ব্যাপারে অভিজ্ঞ ছিলেন। তাদের উভয়কে ডাকার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। যে ব্যক্তি প্রথম আসবে সে তার কাজ করেন । আবু তালহা প্রথম আগমন করেন এবং নবী (সা)-এর জন্য লাহাদ কবর তৈরী করেন।” কবর উটের পিঠের উচু হাড়ের আকৃতির মত উচু করা হয়। (বুখারী) ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২৬০। ২. ইত্তিহাফ, ১০ খ, পৃ. ৩০৪। ৩. যারকানী, ৮ খ, পৃ. ২৮৯-২৯২; তাবাকাতে ইবন সাদ, ২ খ, পৃ. ৫৯ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।