Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ সীরাতুল মুস্তাফা (সা) কাজ নয়, বরং এ কাজ আহলে বায়ত করতে সক্ষম ৷ সমস্ত সাহাবায়ে কিরাম এতে অংশগ্রহণ করা প্রয়োজন নেই। নবী (সা) ২৩ বছরে ইসলামের অগ্থগতি ও প্রতিষ্ঠা এবং কুফরী মিটিয়ে দেয়ার জন্য যে কষ্ট স্বীকার করেছেন, এখন তা কল্পনা করাও যাচ্ছে না। এখন তিনি অস্থায়ী দুনিয়া ত্যাগ করে পরকালবাসী হয়েছেন। তীর গুরুতৃপূর্ণ ও অপরিহার্য কাজসমূহের জন্য যদি কোন প্রতিনিধি বা উত্তরাধিকারী নির্ধারণ করা না হয়, তাহলে এটা আশংকা করা যায় যে, মুহূর্তের মধ্যে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি ধ্বংস হয়ে যেতে পারে এবং এত বছরের দুঃখ-কষ্ট, গাযওয়া, সারীয়া, তাবলীগ ও দাওয়াতের জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা মুহুর্তে নিক্ষল ও অর্থহীন হয়ে যাবে, এর ফলে পূর্বের ন্যায় কুফরীর দাবানল প্রজুলিত হয়ে উঠবে এবং শয়তান লোকদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। যেহেতু নবুওয়াত সমাপ্ত হয়ে গিয়েছে, সুতরাং এখন যদি কুফরীর অন্ধকার দুনিয়াতে ছড়িয়ে পড়ে তাহলে লোকজন কোথা থেকে হিদায়াতের আলো পাবে। £1১৯)। ০৯৮০০০০০১ ১৬৮১ ১০ * 81১১১৫1১৮০৩ ১৪০১১৬৯৭৪ বনী “যেহেতু হিদায়াতের জ্যোতি নেবী করীম (সা) আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে বিদায় নিয়েছেন, তাই তার শুন্যস্থান বিকল্প ব্যবস্থা না করে তো (ইসলামও উম্মাহর) উপায় নেই ।” এ জন্য হযরত আবূ বকর ও হযরত উমর (রা) এ চিন্তা করলেন যে, রাসূল (সা) ইনতিকালের সাথে সাথে তীর উত্তরাধিকার মনোনীত করা উচিত, যাতে ইসলামী সাম্রাজ্য ও তার প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকে এবং ওৎপেতে থাকা কোন মুনাফিক ও ইসলামের শত্রু মাথা উচু করতে না পারে। এর মধ্যে সমস্ত উন্মাতের কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে। সুতরাং পূর্ণাঙ্গ দুরদর্শিতা ও বুদ্ধিমত্তার সাথে ফিতনা-ফাসাদের সুযোগ ও আশংকা বন্ধ করে দিতে হবে এবং মুসলমানদেরকে বিচ্ছিন্নতা ও বিশৃংখলা থেকে হিফাযত করতে। এদিকে আনসারগণ উত্তরাধিকারী নির্ধারনের ব্যাপারে এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে, একজন আমীর হবেন আনসার থেকে, একজন হবেন মুহাজির থেকে, এটা ছিল এক বিরাট ফিতনা । একই সাম্রাজ্যে দু'জন আমীর হওয়া সাত্ত্রাজ্য ধ্বংস হওয়ারই নামান্তর । সুতরাং হযরত আবূ বকর ও হযরত উমর (রা) এ বিষয়ের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন । যখন উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি সমাধান হয়ে যায়, তখন শান্তভাবে কাফন-দাফনের কাজে আত্মনিয়োগ করেন । ১৮১১১ ০৯৮৯৭০00585 30 ১১৪০৫ বি ০৯০ ১01৯2 শিখি “কুজনরা সর্বদা ব্যস্ত থাকে ছিদ্রান্বেষণে, তারা ভাল গুণাবলীকেও ত্রুটি আকারে উপস্থাপন করে ।” দড$৮৬৬.21170001102,00107

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।