Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তাফা (সা) ১৭১ আপনিও সাকীফায়ে বনী সায়েদায় গমন করুন । আমরাও আপনার সাথে থাকব । হযরত আবু বকর রো) হযরত উমরকে সাথে নিয়ে সাকীফায় গমন করেন। হযরত আবু বকর ও উমরের এ আশংকা হয় যে, মুসলমানরা তাড়াহুড়া করে এমন কারো হাতে বায়'আত যেন না করে, যার ফলে এটা ফিতনার কারণ হয়ে দাড়ায় এবং মুসলমানদের জন্য বিপদ হয়ে যায়। যখন এ বিষয়ের সমাধান হয়ে গেল এবং সর্বসম্মতিক্রমে হযরত সিদ্দীকে আকবরকে খলীফা ও রাসূল (সা)-এর স্থলাভিষিক্ত হিসেবে মেনে নেয়া হলো, তখন পরবর্তী দিবসে নবী (সা)-এর দাফন কাফনের কাজ সম্পন্ন করা হলো । সাকীফায় সোমবার বিকালে লোকজন একত্রিত হয়েছিল৷ কেননা সোমবার দ্বিপ্রহরের সময় রাসূলুল্লাহ (সা) ইনতিকাল করেন। এরপর হযরত সিদ্দীক আকবর (রা) সুখ নামক স্থান থেকে আগমন করেন এবং খুতবা প্রদান করেন । ইত্যাদি ইত্যাদি ঘটনার পর সন্ধ্যের দিকে সাকীফায় সমাবেশের ঘটনা ঘটে। আহ্‌লে বায়তের সবাই নবী করীম (সা)-এর হুজরায় উপস্থিত ছিলেন । হযরত সিদ্দীকে আকবর ও ফারুক আযম আনসারগণের একত্রিত হওয়ার সংবাদ শুনে সাকীফায় গমন করেন । তাদের এই চিন্তা ছিল যে, নবী করীমের (সা) ইনতিকাল হয়েছে এবং ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে । নবী (সা) আমাদেরকে আগত ফিতনা সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন৷ এ সময় যেন উম্মাতের মধ্যে কোন বিচ্ছিন্রতার ফিতনা সৃষ্টি না হয়। যার ফলে ইসলামের সমস্ত ব্যবস্থাপনা ও আদর্শ ধ্বংস হয়ে না যায় এবং নবুওয়াতের ২৩ বছরে ইসলামের যে শৃংখলা ও নীতিমালা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ না করুন, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণে তা বিনষ্ট হয়ে যায়, ফলে উম্মাতের মধ্যে প্রতিষ্ঠিত এক্য ছিন্ন হয়ে ষাবে যা পুনরায় প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হবে। যদি কোন বাদশাহ ইনতিকাল করে তাহলে যতক্ষণ পর্যন্ত তার কোন উত্তরাধিকার মনোনীত না হয়, ততক্ষণ পর্যন্ত তার দাফনের কাজ সম্পন্ন হয় না। এরপ মুহূর্তে দাফনের চেয়ে উত্তরাধিকার মনোনয়নের বিষয়টি অধিক গুরুত্ব বহন করে থাকে। রাষ্ট্রের হিতাকাজ্ীগণ এ চিন্তা করেন, যাতে রাষ্ট্র পরিচালনার মধ্যে কোন বিঘ্ন না ঘটে। অসতর্কতার সুযোগে যাতে শক্ররা আক্রমণ করে না বসে। যার ফলে সমগ্র দেশের ধ্বংস হওয়ার আশংকা থাকে । বরং অনেক সময় যুক্তিসঙ্গত কারণে বাদশাহর মৃত্যুর সংবাদ গোপন রাখা হয় এবং উত্তরাধিকার মনোনয়নের পর তা প্রকাশ করা হয়। বাদশাহর ইনতিকালের পর যদি রাজ্যে দু'জন আমীর মনোনীত হয়, তাহলে অবশ্যই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে । একই সাম্রাজ্যে দু'জন খলীফা মনোনীত হওয়া অনিষ্টতা ও ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়। নবী (সা)-এর ইনতিকালের পর মুনাফিক ও কাফিরদের পক্ষ থেকে বিদ্রোহ ও গোলযোগ সৃষ্টির আশংকা ছিল । এ সময় ইসলামের ব্যবস্থাপনা ও শৃংখলার হিফাযত করা ছিল প্রাথমিক কাজ । এ ছাড়া হযরত সিদ্দীকে আকবরও হযরত উমর ফারূক (রা) এ ধারণা করেন যে, দাফন-কাফন তেমন কঠিন ফড্৮৬৬.2110001102,00107

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।