১৬৬ সীরাতুল মুস্তাফা (সা) নিশ্চয়ই আন্মাহ তা'আলার সে তলোয়ার আমাদের হাতে রয়েছে তা শক্রদের উপর ব্যবহার করা হত। এ তলোয়ার আমরা হাত থেকে রেখে দেইনি । আল্লাহর শপথ! আমরা আমাদের বিরোধী ও শক্রদের সাথে এভাবে জিহাদ করব, যেভাবে রাসূলুল্লাহ (সা) এর সঙ্গী হয়ে করেছি। সুতরাং বিরোধীরা যেন এটা ভালভাবে উপলব্ধি করে এবং নিজেদের উপর যুল্ম না করে । হযরত সিদ্দীক আকবর রো)-এর এ সমস্ত আয়াত তিলাওয়াত করার সাথে মুহূর্তের মধ্যে সবার বিহবলতা দূর হয়ে যায়, গাফলতের পর্দা চোখ থেকে উঠে যায়। সবার এ দৃঢ়বিশ্বাস হয় যে, নবী (সা) ইনতিকাল করেছেন। তখন সবার মনে হয়েছে যে, এর পূর্বে যেন কখনো এই আয়াত শোনেনি । ফলে তারা বারবার এ আয়াত তিলাওয়াত করতে থাকে যোরকানী, তাবাকাত ইবন সা'দ)। হযরত উমর (রা) বলেন, আমার অবস্থাও এই হয়, যেন আমি আজ এই আয়াত তিলাওয়াত করেছি এবং স্বীয় চিন্তাধারা থেকে মত পরিবর্তন করি ।২ হযরত শাহ্ ওয়ালীউল্লাহ দেহলভী (র) বলেন, হযরত ফারূক আযম (রা) খুব ভালভাবে জানতেন যে, নবী (সা) একদিন ইনতিকাল করবেন। কিন্তু তার ধারণা ছিল এই যে, হুযুরের যা অবস্থা হয়েছে তা মৃত্য নয় এবং অদৃশ্য কোন বিষয়ে নিমগ্ন থাকার কারণে বাহ্যিক অঙ্গের কার্যক্রম বন্ধ রয়েছে । যেমন ওহী নাযিল হওয়ার সময় রাসূলুল্লাহ (সা)-এর অবস্থা এরূপ হয়ে যেত, হযরত সিদ্দীকে আকবর (রা)-এর বন্তৃতার ফলে হযরত উমর ফারূকের এ ধারণা পরিবর্তন হয় এবং প্রকৃত অবস্থা তার নিকট প্রকাশ হয়ে যায়। (কুররাতুল আয়নাইন, পৃ. ২৭০) এরূপ সংকটময় মুহুর্তে এরূপ ধৈর্য ও দৃঢ়তা প্রকাশ হযরত সিদ্দীকে আকবরই (রো)-এরই পরিপূর্ণ দূরদর্শিতার প্রমাণ বহন করে। অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত সিদ্দীক আকবর রো)-এর নিকট যখন নবী (সো)-এর এ অবস্থায় তার চোখ অশ্রু প্রবাহিত হচ্ছিল । হেঁচকি হচ্ছিল এবং মাটির পাত্রে ফুটন্ত পানির মত বুকের শ্বাস নির্গত হচ্ছিল। এ অবস্থায় দরূদ ও সালাম পাঠ করতে করতে পবিত্র হুজ্রায় প্রবেশ করেন, কিন্তু এরূপ দুঃখ ও বিষাদ সত্তেও বুদ্ধিমত্তা এবং বক্তৃতার মধ্যে সামান্য ত্রুটি বা ভারসাম্যহীনতা ছিল না। নবী (সা)-এর পবিত্র চেহারার আবরণ খুলে কপালে চুমো খেলেন এবং বিলাপ করে কেদে কেদে বলেন, আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক । আপনি জীবিত ও মৃত উভয় অবস্থায় পবিত্র ছিলেন । আপনার ইনতিকালে নবুওয়াত এবং ওহী চিরতরে বন্ধ হয়ে গেল, যা অন্য কোন নবীর ইনতিকালে বন্ধ হয়নি। আপনি প্রশংসার উধ্র্বে এবং বিলাপ ও ক্রন্দন থেকে অমুখাপেক্ষী । আপনার পবিত্র সত্তা এ দৃষ্টিকোণ ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ, পৃ. ২৪৩; যারকানী, ৮ খ, পৃ. ২৮০। ২. তাফসীরে কুরতুবী, ৪ খ, পৃ. ২২৩ দড$৮৬৬.2110001102,00107
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।