সীরাতুল মুস্তাফা (সা) ১৬৫ জেনে নিক যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা) ইনতিকাল করেছেন৷ আল্লাহ তা'আলা ইরশাদ করেন £ “ আর মুহাম্মদ (সা) রাসূল ভিন্ন অন্য কিছু নন, তার পূর্বেও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। সুতরাং যদি তিনি ইনতিকাল করেন অথবা তিনি শাহাদাত বরণ করেন, তাহলে তোমরা কি ছবৌন ইসলাম থেকে) পশ্চাদপসরণ করবে? আর কেউ যদি পশ্চাদপসরণ করে তাহলে সে আল্লাহর কিছুই ক্ষতিসাধন করতে পারবে না, এবং অচিরেই আল্লাহ তাআলা কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন” (আলে ইমরান $ ১৪৪) আল্লাহ তা'আলা তার প্রিয় হাবীবকে উদ্দেশ্য করে ইরশাদ করেন £ “নিশ্চয়ই আপনিও মরণশীল এবং তারাও মরণশীল।” (সূরা যুমার : ৩০) “প্রত্যেক বস্তু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা অবশিষ্ট থাকবে । এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। ভূপৃষ্ঠের সবকিছুই নশ্বর বা ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা অবিনশ্বর ।” (সুরা আর রাহমান : ২৬-২৭) আল্লাহ তা'আলা আরো বলেছেন £ “প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেয়া হবে ।” (সূরা আলে ইমরান $ ১৮৫) হযরত আবু বকর সিদ্দীক (রা) বলেন, আন্নাহ তা'আলা তার প্রিয় নবী মুহাম্মদ (সা)-এর হায়াত দীর্ঘ করেছেন এবং তাকে বাকী রেখেছেন_ ফলে তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, আল্লাহর বিধান প্রকাশ করেন, আল্লাহর পয়গাম পৌছিয়ে দেন, আল্লাহর রাহে জিহাদ করেন। অতঃপর আন্নাহ পাক তাকে ওফাত দান করেন এবং রাসূলুল্লাহ (সা) তোমাদেরকে একটি সরল ও সুস্পষ্ট পথে উপর রেখে গিয়েছেন । সুতরাং এখন যে ব্যক্তি ধ্বংস ও পথভ্রষ্ট হবে সে হক ও সত্য প্রকাশ হওয়ার পর পথভ্রষ্ট হবে। অতএব আল্লাহ তা'আলা যার রব সে এটা জেনে নিক যে, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে না, যে ব্যক্তি মুহাম্মদ (সা)-এর ইবাদত করবে এবং তাকে মা'বৃদ মনে করবে, সে এটা জেনে নিক যে, তার মাবুদ বিলীন হয়ে গিয়েছে। হে লোকসকল! আল্লাহকে ভয় কর, আল্লাহর দীনকে শক্তভাবে আকড়ে ধর এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা কর। নিশ্চয়ই আল্লাহর দ্বীন চির প্রতিষ্ঠিত থাকবে । আল্লাহর অঙ্গীকার ও কালেমা পরিপূর্ণ হবে । আল্লাহ এ ব্যক্তির সাহায্যকারী, যে তার দ্বীনকে সাহায্য করে। আন্মাহ তা“আলা স্বীয় দ্বীনকে মর্যাদা দান ও জয়ী করবেন। এবং অন্তরের শিফা । এত দ্বারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ (সা)-কে পথ প্রদর্শন করেছেন। এতে আল্লাহ পাকের হালাল ও হারামকৃত বস্তুসমূহের উল্লেখ পয়েছে। আল্লাহর শপথ! এ ব্যক্তির ব্যাপারে আমাদের সামান্যতম ভ্রুক্ষেপ নেই সে আমাদের উপর সৈন্য পরিচালনা করে এটা বিদ্রোহী ও মুরতাদদের প্রতি ইঙ্গিত পবা 205) | ফড/,9110000109.001)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।