Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 3
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ সীরাতুল মুস্তাফা (সা) খাওয়ারিযমী রবিউল আউয়ালের ১ তারিখে ইন্তিকালের কথা বর্ণনা করেছেন । কালবী এবং আবূ মাখনাফ রবিউল আউয়ালের ২ তারিখে ইন্তিকালের কথা উল্লেখ করেছেন বুখারীর শরাহ এ মতকে অগ্াধিকার দিয়েছে।* বয়স ইনতিকালের সময় নবী (সা) এর বয়স হয়েছিল ৬৩ বছর । এটাই হলো জমহুরের (সর্বসম্মতিক্রমে বর্ণিত) মতামত । এটাই হলো সহীহ । আবার কেউ বলেছেন ৬৫, কেউ বলেছেন ৬০ বছর ।২ সাহাবায়ে কিরামের অস্থিরতা ও মানসিক অশান্তি নবী করীম (সা)-এর ইনতিকালে সমগ্ব মদীনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এ মর্মান্তিক সংবাদ শুনেই সাহাবা কিরামের ইশ-জ্ঞান ও বিবেক শূন্য হয়ে পড়েন। দুঃখ ও শোকে হযরত উসমান (রা) দেয়ালে পিঠ দিয়ে বসে থাকেন এবং অত্যধিক শোকের কারণে কথা বলতে পারছিলেন না। হযরত আলী (রা) শোকে ক্রন্দন করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। হযরত আয়েশা সিদ্দীকা ও উম্মুল মু'মিনীনগণের উপর সীমাহীন কষ্ট ও শোকের পাহাড় পতিত হয় । হযরত আব্বাস (রা) অত্যন্ত শোক ও পেরেশানীর কারণে অচেতন হয়ে পড়েন । হযরত উমরের কষ্ট ও বেদনার মাত্রা সীমাতিক্রম করে । তিনি তলোয়ার নিয়ে দীড়িয়ে উচ্চস্বরে বলতে থাকেন, মুনাফিকদের ধারণা হলো রাসূল (সা) ইনতিকাল করেছেন । তিনি কখনো ইনতিকাল করেননি, বরং তিনি তীর প্রতিপালকের সান্নিধ্যে গমন করেছেন । তিনি ফিরে আসবেন । আল্লাহর শপথ! তিনি অবশ্যই ফিরে আসবেন এবং মুনাফিকদের হঠকারিতা ও বিদ্রোহ দমন করবেন । হযরত উমর (রা) আবেগ ও উত্তেজনায় কোষ থেকে তলোয়ার বের করেন । কারো সাহস ছিল না যে, তাকে বলে, রাসূল (সা) ইনতিকাল করেছেন । হযরত আবূ বকর (রা) ইন্তিকালের সময় উপস্থিত ছিলেন না। সোমবার সকালে তিনি যখন দেখলেন রাসুল (সা) সুস্থ রয়েছেন, তখন তিনি আরয করলেন, হে আল্লাহর রাসূল! অনুমতি পেলে ঘর থেকে ঘুরে আসি । নবী (সো) অনুমতি প্রদান করেন । হযরত সিদ্দীকে আকবার (রা) অনুমতি নিয়ে মদীনা থেকে এক ক্রোশ দূরে অবস্থিত বাড়ি চলে গেলেন। এদিকে দ্িপ্রহরের সময় রাসূল (সা) ইনতিকাল করেন। হযরত আবূ বকর (রা) এ হৃদয় বিদারক সংবাদ পাওয়ামাত্র ঘোড়ায় আরোহণ করে দ্রুত মদীনায় পৌছেন। মসজিদে নববীর দরযায় ঘোড়া থেকে নেমে শোকে বিহবল পবিত্র হুজরার দিকে অগ্রসর হন এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন । রাসূল (সা) পবিত্র ২. যারকানী, ৩ খ, পৃ ১১০ দড$৮৬৬.2110001109,00107

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।