১৬০ সীরাতুল মুস্তাফা (সা) “ হে আল্লাহর নবী! আমি প্রত্যক্ষ করছি, আপনি আল্লাহর নি'আমত ও ফযলে ভাল ও সুস্থ অবস্থায় সকালবেলা অতিক্রম করেছেন। আজ আমার স্ত্রী হাবীবাহ্ বিনত খারিজার পালা, যদি অনুমতি প্রদান করেন তাহলে সেখান থেকে ঘুরে আসি । রাসূল (সা) বলেন, হ্যা , চলে যাও ।” অন্যান্য লোকজনও যখন অবগত হলেন যে, নবী (সা) সুস্থবোধ করছেন, তখন তারা নিজ নিজ বাড়িতে গমন করেন।” হযরত আলী (রা) পবিত্র হজরা থেকে বাইরে আগমন করেন । লোকজন তাকে নবীজীর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন । হযরত আলী (রা) বলেন, আল-হামদু লিল্লাহ। তিনি সুস্থ রয়েছেন। লোকজন শান্ত হয়ে চলে যায় । হযরত আব্বাস (রা) হযরত আলী (রা)-এর হাত ধরে বললেন, হে আলী, আল্লাহর শপথ! তিন দিন পর তুমি লাঠির গোলাম হবে, অর্থাৎ অন্য কেউ হাকিম বা শাসক হবে এবং তুমি তার অনুগত হবে । নির্দেশ পালন করবে । আল্লাহর শপথ, আমি মনে করি, রাসূলুল্লাহ (সা) এ রোগেই ইনতিকাল করবেন । সুতরাং উত্তম হলো এই যে, রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা করি, আপনার পর কে খলীফা হবেন যদি আমাদের মধ্য থেকে নির্বাচিত হয়, তাহলে জানতে পারব । নতুবা তিনি এ ব্যাপারে আমাদের সম্পর্কে ওসীয়ত করবেন । হযরত আলী (রা) বলেন, সম্ভবত রাসূল (সা) আমাদের ব্যাপারে অস্বীকার করবেন। অতঃপর আমরা চিরকালের জন্য এ পদ থেকে বঙ্কিত হয়ে যাব! আল্লাহর শপথ, আমি এ ব্যাপারে তার সাথে একটু কথাও বলব না।১ মৃত্যুকষ্ট লোকজন রাসূল (সা)-কে সুস্থ মনে করে চলে যান। কিছুক্ষণ পরই মৃত্যু কষ্ট আরম হয়। হযরত আয়েশার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। এ সময় হযরত আয়েশার ভাই আবদুর রহমান ইবন আবু বকর (রা) হাতে মিসওয়াক নিয়ে আগমন করেন । নবী (সা) তার দিকে দৃষ্টিপাত করেন। হযরত আয়েশা (রা) জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমি কি আপনাকে মিসওয়াক দেব? তিনি দেয়ার জন্য ইঙ্গিত করেন। আমি বললাম, এটা নরম করে দেব? তিনি ইঙ্গিতে হ্যা বললেন। আমি চিবিয়ে এ মিস্ওয়াক রাসূলুল্লাহকে প্রদান করি । এ কারণে হযরত আয়েশা সিদ্দীকা (রা) গৌরব ও নিয়ামতের উল্লেখ করে বলতেন, আল্লাহ তাআলা শেষ সময়ে আমার মুখের লালা নবী (সা)-এর মুখের লালার সাথে মিলিয়ে দিয়েছেন রাসূল (সা)-এর ইনতিকাল আমার হুজরায়, আমার পালার দিন এবং আমার মধ্যে হয়েছে। ১. ইবন হিশাম, ৪ খ, পৃ. ৩০২। ২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৫ খ. পৃ. ২২৭। দড্৮৬৬.2110001109,00107
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।